916>|| স্মৃতি +স্মৃতির ভাবনা ||
3>|| স্মৃতির স্বপ্ন ||
=======================
916>|| স্মৃতি ||
<--আদ্যনাথ-->
খুঁজে পেলাম পুরাতন কিছু ছবি,
ওগুলো ফেলেআশা দিনের স্মৃতি।
হৃদয়ের ছোঁয়া, কিছু কথা বলা,
অনেক দেখা, না দেখার কিছু বলা।
সুখের অনুভুতি গুলি অ-মসৃণ আজ,
পেলাম পুরানো সেই স্মৃতির মেজাজ।
পুরানো স্মৃতিগুলি সময়ের ব্যবধানে,
অনেক মলিন পুতারন হয়েছে বটে,
তবুও ওরা বার বার টানে,
স্মৃতি সেতো বটে।
কিছু মানুষেরে একান্ত আপন জানি
তাকে ভাষায় প্রকাশ করা অসম্ভব মানি।
স্মৃতির ঘিলু গুলি ঘেঁটে,
সুড়সুড়ি নয়, নখের আঁচড়ে,
স্মৃতির বন্ধ দুয়ারে স্বপ্ন আছড়ে পড়ে।
দাগ কখনো মধুর,কখনো বেদনা ময়,
কখনো হৃদয় বিদারক অসহায়,
লুকায়ে কখনো অশ্রু ঝড়ে বেদনায়।
স্মৃতির পাতার অনেক পুরাতন ব্যাথ
স্বপ্ন গুলিও যেন বলতে থাকে কথা।
স্মৃতির ভাঁজে অনেক জীবনের গাথা
সেই দিনগুলির কথা হয়ত দেয় ব্যাথা।
অ-যত্নে স্মৃতিগুলির রং হলেও মলিন,
স্মৃতির আঁচড়ের দাগ বড়ই গভীর।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
========================
916/1>|| স্মৃতির ভাবনা ||
<----আদ্যনাথ-->
স্মৃতি মনের গভীরে লুকিয়ে থাকে।
স্মৃতি মনকে জাগিয়ে রাখে,
স্মৃতি অনেক কিছুই ভুলিয়ে রাখে,
স্মৃতি স্বপ্নের সাথে সজাগ থাকে।
স্মৃতির ভাবনা মনকে সজাগ রাখে,
স্মৃতির ভাবনাই মনকে ভরিয়ে রাখে।
স্মৃতিকে নিয়ে কত পথ পার হয়ে যাই,
স্মৃতির আঙ্গিনায় স্মৃতিকেই খুঁজে বেড়াই।
স্মৃতি যখন বেদনা----
হৃদয়ের অন্তরালে ঝড়ের আনা গোনা,
স্মৃতির আয়নায় নিজেকে হারিয়ে যাবার ভাবনা।
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী,
ভাবনা গুলি দাঁড়িয়ে স্মৃতির মুখোমুখি।
স্মৃতির নীরব ভাবনা----
সকাল-দুপুর-সন্ধ্যা-জোৎস্না-মাখা রাতে
ফেলে আসা ক্ষণগুলো হৃদয়ের গভীরে
স্বপ্নের পটভূমিতে স্মৃতির মন বেদনাতে,
অস্থির মন খুঁজে বেড়ায় ভালোবাসাকে।
যে স্মৃতি স্বপ্ন দেখায় বেঁচে থাকার,
তাকে বেশী মনে পড়াটাই স্বাভাবিক
হয়তোবা মানবিক।
এমন ভাবনার পথ চলা হয়ত কঠিন,
উজান না বাইলে চলাটাই মলিন।
সময়ে ফুল ফোটে আবার ঝরে যায়,
ভাবনা ও প্রীতি মনে রয়ে যায়,
ভালোবাসা চলে গিলে রেখে যায় স্মৃতি,
মন সেই ভাবনাই বয়ে বেড়ায়।
উদাসী মন ভালোবাসাকে খুঁজে বেড়ায়,
রাতের আকাশে চাঁদের আলো জোৎস্না ছড়ায়।
একলা মন স্মৃতি পাহাড় বয়ে বেড়ায়,
ফেলেআস দিনগুলির অনেক কথাই মনে পড়েযায়।
ভালোবাসা মরে গেলে জেগে ওঠে বুকে ব্যথা গুলি,
দুঃখের ব্যথার চাইতে কাঁদায় বেশি সুখের ব্যাথাগুলি।
স্মৃতির মোড়কে সুখ দুঃখ উভয়েই কাঁদায়
স্মৃতি এক ভাবনা দিনরাত গভীর ভাবায়।
রাতের রজনীগন্ধা সকালে হয় মলিন
রাতের পরে শুরু হয় নতুন দিন।
উজানে এগিয়ে চলা হয়তো কঠিন,
উজান না বাইলে জীবন আড়ম্বর হীন।
ভাবনা যখন স্মৃতিকে জাগিয়ে রাখে,
মনের বেদনা হয়ত অশ্রু হয়ে ঝরে।
স্মৃতির কপাট বন্ধ হলে
বেঁচে থাকাটাই বিড়ম্বনা মনে হবে।
<---আদ্যনাথ রায় চৌধুরী---->
=======================
3>|| স্মৃতির স্বপ্ন ||
<--আদ্যনাথ-->
স্মৃতির স্বপ্নে ডুবে মন
নিরালায় খোঁজে আপন জন।
আপন বলতে ছিল যেজন,
করোনার চলে গেছে বহু যোজন।
সেই না ফেরার দেশে,
অনেক চিকিৎসার শেষে,
আজ শুধু স্মৃতি টুকুই আছে,
স্বপ্ন গুলিও যেন ঝাপসা হয়ে গেছে।
তবুও সেই স্মৃতি টুকুই আছে,
মনের কোণে, কিছু আপন ভেবে।
সময় বড়ই নিষ্ঠুর, সব করে নেয়,
যাকিছু ভালো তাঁরাই যেন আগে চলে যায়।
উত্তপ্ত ছাইগুলো ঠান্ডা হয়ে গেছে,
কত আপন জন বুঝি চলে গেছে।
সময় বড় নিষ্ঠুর সব করে নেবে,
সময়ের মূল্য না বুঝলে, সময় ঠিক জানিয়ে দেবে।
কে আপন কে পর সব স্মৃতি হয়ে রবে।
<---আদ্যনাথ রায় চৌধুরী------>
======================