Monday, February 27, 2023

959>||ওরা অসহায় ||

 


      959>||ওরা অসহায় ||

                   <---আদ্যনাথ--->

শীতের পরেই বসন্ত আসে নীরবে,

চোখের নেশায় ভালোবাসার ছলে।

পার্কে একটু আড়ালে অশ্লীলতার গন্ধে, 

কতো গল্প রোমান্টিক বসন্তের সন্ধে।


মেয়েটি থাকতো দুটি বাচ্ছা নিয়ে, 

বাসস্টান্ডের ধারে এক ঝুপড়িতে।

কারা যেন ওর সর্বস্ব লুটে নিলো, 

মেয়েটির মুখ ঢেকে রাতের অন্ধকারে।


চোখের নেশা আর মনের লালসা,

কিছুতেই মেটেনা কামনার নেশা।

এটাই বুঝি ওদের ফুর্তির পেশা,

অসহায়ের উপরে জুলুমের নেশা।


প্রেম বুঝি শরীরে লুকিয়ে থাকে,

যেন কস্তুরীর ফাঁদে হরিণ নিজেই মরে।

মানুষে পশুতে ফারাক বোঝা দায়,

মানুষ লোভ লালসায় পশুর অধম প্রায়।


ওরা লাজুক অসহায় ভয়ে ভয়ে থাকে, 

বোধহয় এমনি করেই রোজ রোজ কাঁদে!

ওদের বাঁচার কি উপায় কে বলতে পারে,

অন্ধকারে মনুষ্যত্ব পশুত্বের অধম হলে।


শাসন, অনুশাসন, নিষেধের ফাঁকে,

ওরা চিরদিন এমনিকরেই ফন্দি আটে।

পশুর অধম লালায়িত শরীরের লোভে,

ওরা লালসা মেটায় ভালোবাসার ফাঁদে।


ওদের আনা-গোনা নিষিদ্ধ পল্লীতে,

ওদের আনন্দ অসহায়ের সর্বনাশ করে।

ওদের বসন্ত বুঝি জুঁই মালা হাতে নিয়ে,

দেশি মদের বোতলে চুমুক দিয়ে।


ওদের মুখেও বসন্তের গুন গুন,

বসন্ত বুঝি ওদের বুকে জ্বযায় আগুন।

ওরা শরীরের ভাঁজে ভাঁজে খোঁজে প্রেম,

নস্টালজিতেই ওদের আনন্দ গেম।

   <-----আদ্যনাথ রায় চৌধুরী--->

========================


Friday, February 24, 2023

958>|| পৌষের শীত ||

      958>|| পৌষের শীত ||                         

               <----আদ্যনাথ--->


শীত আসে পাতা ঝরা নিয়ে অবশেষে,

প্রকৃতি যেন উদাসী সন্ন্যাসীর বেশে,

গাছের পাতায় পাতায় ঘাসের আগায়,

শিশির বিন্দু  মুক্তর মতন শোভাপায়।


চারিদিকে অপূর্ব চোখ জুড়ানো শোভা,

খেজুরগাছে গেছে ঝোলে রসের হাঁড়ি।

পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন,

সাথে নলেনগুড়ের পায়েস মনের মতন।


পৌষের শীতকালের আয়েস,

প্রত্যুষে অপূর্ব ধূসর স্বপ্নের বেশ।

প্রকৃতির অপূর্ব  রূপ মাধুরীর বেশ,

অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ ।


পৌষের শীতের ছোঁয়ায় আনন্দ মনে,

এবার সোয়েটার কম্বল বার হবে।

এতদিন ওরা বাক্স বন্ধি ছিল,

ভদ্রে রোদে দেওয়া হয়েছিল। 


শীত মানেই নুতন খাবারের লোভ, 

পিঠেপুলি নলেন গুড়ের রাজ ভোগ।

খেজুর রসের মনভোলান স্বাদ,

শীতে পিঠেপুলি কিছুই যায়না বাদ।


শীতে নিত্য নুতন ব্যঞ্জনের ভোজ

নানান সুস্বাদু খাবার রোজ রোজ।

বাজারে রকমারি শাক-সবজি-মিষ্টান্ন,

শীত মানেই ভোজন ও নিদ্রায় আনন্দ।


আনন্দের মাঝেও দেখেছি কষ্টের যাত্রী,

পথে ঘাটে দুঃখী জনের শীতের রাত্রি।

শীতের রাত্রি বাসস্টান্ডে, কুঁড়ে ঝুপড়িতে,

শীর্নশরীরে রাত্রি কাটে জীর্ণ কুঁড়ে ঘরেতে।


শীতে দুঃখী জনের বাড়ন্ত কষ্ট ভোগ,

বৃদ্ধ জনের বাড়ন্ত কষ্ট, রোগ ভোগ।

ভোর বেলা দেখেছি ছেলেটিকে স্টেশনে,

উদোম গায়ে ছেড়া চটের বস্থা জড়িয়ে। 


দুটি কুকুরের বাচ্চাও ছিল ওর সাথে,

রাতভর ওরা ঘুমিয়ে ছিল এক সাথে।

রাতভর ছেলেটি  স্বপ্ন দেখেছে হয়তো,

ওর দুঃখী মাকে মনে পড়েছিল হয়তো।


কুড়ানো কাঠ কাগজ জ্বালিয়ে রাত কাটে

আগুন নিভে গেলে কুঁকড়ে থাকে।

শীত,গ্রীষ্ম,বর্ষা,প্রকৃতির রোষে অসহায়

পথ কুকুর ও-ওরা একে অপরের সহায়।


এমনই ওদের বারমাস্যার কাহিনী

বারমাস দুঃখটাই ওদের জীবন কাহিনী।

তবুও ওরা হাসে, বেঁচে থাকতে জানে,

প্রকৃতির সাথে লড়াই করেই ওরা বাঁচে।


বছরের পর বছর ওদের এমনি কাটে

ওরা প্রকৃতির সাথে মিলে মিশে থাকে।

আমরা দেখেও দেখিনা,রাখিনা খোঁজ,

ওরা পথের ধারেই বেড়ে চলে রোজ।


আমাদের কোট প্যান্ট সোয়েটারের গরম

শুটেট বুটেট ফেশন হরেক রকম।

তথাপি আমাদের ঠান্ডা লাগার ভয়,

ওরা সকলে সূর্যের তাপেই  বেঁচে রয়।


শূন্য পকেটেই ওদের জীবন আনন্দ ময়,

কে জানে কত রাত্রি ওরা অনাহারে রয়।

দিন দুঃখী ওরা প্রতিদিন নুতন করে বাঁচে,

আমাদের অনেক থেকেও আহাকার থাকে।

      <----আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================a

Tuesday, February 14, 2023

957>|| ভ্যালেন্টাইন সপ্তাহ ||:--

 



     957>|| ভ্যালেন্টাইন  সপ্তাহ ||:--

   

ফেব্রুয়ারি মাস যেন রঙের মাস, গোলাপের মাস, ভালবাসার মাস।

আর সেই কারণেই ফেব্রুয়ারি মাসে

ভ্যালেন্টাইন সপ্তাহে নানা রঙের গোলাপের প্রতি পাপড়িতেই যেন ভালোবাসার ছন্দ ও আদরে লেখা পদ্য, গল্প।


ভ্যালেন্টাইন সপ্তাহ

Valentine Week 2023: 

7th February to 14th February 2023


শুরু প্রেমের উদযাপন

সমগ্র বিশ্বে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। 

এহেন প্রেম দিবসের আগে, আরও কয়েকটি বিশেষ দিন রয়েছে যা মানুষ উদযাপন করে। সেটি হল ভ্যালেন্টাইন সপ্তাহ::--

2023 ভ্যালেন্টাইন উইকের সম্পূর্ণ তালিকা:/-

ফেব্রুয়ারি 7th- রোজ (rose) ডে

ফেব্রুয়ারি 8th- প্রপোজ (propose) ডে

ফেব্রুয়ারি 9th- চকলেট (chocolate) ডে

ফেব্রুয়ারি 10th- টেডি (Teddy) ডে

ফেব্রুয়ারি 12th- প্রমিজ (promise) ডে

ফেব্রুয়ারি 12th- হাগ (hug) ডে

ফেব্রুয়ারি 13th- কিস (kiss) ডে

ফেব্রুয়ারি 14th- ভ্যালেন্টাইন (valentine) 

ডে।

●1>প্রথম দিন রোজ ডে। 

●2>এরপর প্রপোজ ডে, 

●3>চকোলেট ডে, 

●4>টেডি ডে, 

●5>প্রমিস ডে, 

●6>হাগ ডে, 

●7>কিস ডে এবং 

●8>শেষ দিন ভ্যালেন্টাইন্স ডে। 


ভ্যালেন্টাইন্স উইক। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। 

প্রেমের জোয়ার বয়ে যায় সমগ্র বিশ্বে।

আর এভাবেই বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান সমগ্র বিশ্ব। 


★প্রেমের প্রথম দিন::--

রোজ ডে (Rose Day 7th February 2023)

রোজ ডে ভ্যালেন্টাইন্স সপ্তাহের প্রথম দিন। 

প্রকৃতিও বোঝে প্রেমের আদরের, রূপ,রস গন্ধ, 

তাই বুঝি গোলাপের নানান রং ও সুমিষ্ট গন্ধ।

রঙে রঙে ভরিয়ে দিতেচায়   প্রেমাস্পদের হৃদয়।-------

 ভালোবাসার প্রতীক লাল গোলাপ,

তাইতো প্রথম দিনে ভালবাসার জনকে লাল গোলাপ।

তবে মনের মানুষেকে দেওয়া চলে

যেকোন রঙের গোলাপ।



★প্রেমের দ্বিতীয় দিন::--

প্রপোজ ডে (Propose Day 8th February 2023)


রোজ ডে- এর পরের দিনটি প্রপোজ ডে নামে পরিচিত। এই দিনে প্রেমিক-প্রেমিকা একে অপরের সামনে তাদের ভালোবাসা প্রকাশ করার দিন। 

মনের মানুষকে প্রেম বা বিয়ের প্রস্তাব দিতে  এই দিনটি শ্রেষ্ঠ দিন।



★প্রেমের তৃতীয় দিন::--

চকোলেট ডে (Chocolate Day 9th February2023)


ভ্যালেন্টাইন্স সপ্তাহের তৃতীয় দিন চকোলেট ডে। এই দিনে নিজের সঙ্গীকে তার পছন্দের চকলেট দেওয়াই রীতি। প্রিয়জনকে সঙ্গী বা বিশেষ বন্ধুকে রকমারি চকলেট উপহার দেওয়ার দিন।

চকোলেটের সুন্দর মিষ্টি গন্ধে ভরবে মন বাড়বে প্রেমের টান।

চকোলেটের গন্ধে দৃঢ় হবে প্রেমের বন্ধন।


★প্রেমের চতুর্থ দিন::--

টেডি ডে (Teddy Day 10th February2023)

ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিনে টেডি ডে পালিত হয়। মহিলারা টেডি অনেক পছন্দ করে। এই দিনে আপনি আপনার বন্ধু বা সঙ্গীর জন্য একটি সুন্দর টেডি দিয়ে এই দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।


★প্রেমের পঞ্চম দিন::--

প্রমিস ডে (Promise Day 11th February2023)


প্রমিস ডে, ভ্যালেন্টাইন্স সপ্তাহের পঞ্চম দিন পালিত হয়। এই দিনে প্রেমিক একে অপরকে ভালোবাসার এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেবার দিন। 

ভালবাসাকে টিকিয়ে রাখতে প্রতিশ্রুতির বিশেষ মাহাত্ম্য।

এই দিনটি স্মরণীয় করে রাখার দিন।



★প্রেমের ষষ্ঠ দিন::--

হাগ ডে (Hug day 12 th February 2023)

ভ্যালেন্টাইন ডে বা প্রেমের সপ্তাহের ষষ্ঠ দিন পালন করা হয় এই হাগ ডে। হাগ ডে বা এ দিন প্রেমিক-প্রেমিকাকে জড়ানোর দিন। একে অপরকে আলতো ছোঁয়াই বুঝিয়ে দেয় প্রেমের প্রতি কে কতটা বিশ্বস্ত। 

প্রিয়জনকে  জড়ানোর কায়দাই বুঝিয়ে দেয় কে  কতটা ভালবাসে এবং তাঁকে  সমস্ত বিপদের থেকে কতটা আলগে আলগে রাখেতে পারবে।


★প্রেমের সপ্তম দিন::--

কিস ডে (Kiss Day 13 th February 2023) 

ভ্যালেন্টাইন্স সপ্তাহের সপ্তম দিন কিস ডে। ভালবাসার জনকে একটু আদর করে হাতে, কপালে আঁকতে পারেন ভালোবাসার চুম্বন।

 নিঃসন্দেহে এই চুম্বনে একে অন্যের প্রতি সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়ে ওঠে।


★প্রেমের অষ্টম দিন::--

ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 14th February2023)


প্রেমের এই সপ্তাহের শেষ এবং সবচেয়ে স্পেশাল দিনটি হল ১৪ ফেব্রুয়ারি। এদিনই পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে সঙ্গীর জন্য দিনটি বিশেষ করে অনেক আদর দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করে।



    ||  ভ্যালেন্টাইন ডে 2023 ||

                <---আদ্যনাথ-->

প্রেম নিবেদনের সাতটি দিন পার করে,

আজ চূড়ান্ত চাওয়া পাওয়ার অষ্টম দিনে, 

অনেক আদরের ভ্যালেন্টাইন দিনে,

সকলকে জানাই হৃদয়ের উষ্ণ অনুভূতি।


প্রেম জোয়ারে ভাসার ছলে, 

ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলে।

নুতন বছরে নুতন করে পাবার ছলে,

প্রেমানন্দে একটু নিরালায় মিলনের ছলে।

 

কত সাধনায় পেয়েছি জারে,

সবটুকু পেলাম তারই হাত ধরে।

ভালোবাসা দিলাম তারে উজাড় করে,

প্রেম দিবসে ভালোবাসার অঙ্গীকারে।


সেতো  আছে  আমার হৃদয় মাঝে,

আদরে ভরিয়ে দিতে চাই সকাল সাঁঝে।

একান্ত আদরে প্রেম দিবসের অজুহাতে,

ব্যস্ত জীবনে একটু চিন্তার ফাঁকে।


প্রেম দিবস এক স্বপ্নের খেলার ছল,

ভালোবাসা দেওয়া নেওয়ার এক ছল।

ভালো বাসি যারে সেতো আছে অন্তরে,

প্রেম দিবসে সুখ বুঝি ভালোবাসার তরে।


যার আছে সে ভালবাসে,

যার নাই সে-ও ভালবাসে।

ভালবাসার ঘর বাঁধা হৃদয় মাঝে,

প্রশান্ত প্রেমের পরশ মন মাঝে।


হৃদয় ইতো ভালবাসার কেন্দ্র বিন্দু,

হৃদয় ইতো ভালবাসা ও প্রেমের সিন্ধু।

ভালোবাসার স্বপ্ন যদি আকাশ ছুঁয়ে চলে

প্রেমবুঝি একান্তে স্বপ্ন এঁকে চলে।

  <--আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================






Thursday, February 2, 2023

956>|| আমরা সবাই রাজা ||

       956>|| আমরা সবাই রাজা ||

                  <--আদ্যনাথ--->


আমরা সবাই রাজা নিজের রাজত্বে,

পথ খুঁজি তাই একটু ভালো থাকতে। 

সবাই করি মানসিক শান্তির খোঁজ,

কিন্তু কোথায় শান্তি! কে দেবে শান্তির খোঁজ। 

সেই ঠিকানাই যে অজানা,

আরও আছে অনেক অজানা।

চলছে সেই অজানাকে জানার চেস্টা,

চলছে চেষ্টায়  খোঁজ  

আর সেটা খুঁজে না পেয়ে রোজ

ভুগছে ভয়ংকর একাকিত্বের ভোগ।

কেউ আর  চেনা জানা বা আপন জনের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে চাইছে না। 

সকলেই যে যার নিজের মতন 

নিজেকে গুটিয়ে নিয়ে একে অপরের সাথে দূরত্ব বাড়িয়ে চলছে।

আজ সবাই যেন ভুলছে প্রেম ভালবাসা, 

কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না।

সকলে মুখ ফিরিয়ে নিচ্ছে,

একে অপরকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে।

আর এভাবেই সকলে একা হয়ে যাচ্ছে।


 আগের মতন সেই আড্ডাটা আর নাই।সকলে কেমন যেন ভীষণ ভাবে একলা, 

নিঃসঙ্গ হয়ে খুঁজছে নিরালা। 

আর পুরনো সম্পর্ক গুলো ভাঙছে

সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

সবাই কেমন একলা হয়ে যাচ্ছে,

দিনরাত গুম হয়ে থাকছে মহা বিরত্বে

সবাই রাজা যে যার নিজের রাজত্বে।

    ||<---আদ্যনাথ রায় চৌধুরী--->||

==========================




Wednesday, February 1, 2023

955>|| সাগর পারের কান্না ||

   955>|| সাগর পারের কান্না ||

            <---আদ্যনাথ-->

যে ঘর বাঁধবো বলে ছেড়েছিলাম ঘর

গাঁথতে পারিনি সে ফুলমালাডোর।

ঘুরেছি বহু পথ,অনেক ভাবনার তরি-বেয়ে

পাইনি কুল কুয়াশার অন্ধকারে।

ছিল আশা ছিলনা নির্দিষ্ট ঠিকানা,

দেখেছি কালো মেঘের আনাগোনা।

তুফান ছিল  মাঝ দরিয়ায়,

হাঁ- হাঁ-কার শুনেছি নদী কিনারায়।

মৌয়ালরা ছিল মধুর আশায়,

ভেঙেছে বাঁধ পশ্চিমের ঝঞ্ঝায়।

সেদোবনে মৌয়ালরা মধুজল ছেটায়,

মানুষের গন্ধে এগিয়ে আসে দক্ষিণরায়।

হিংস্রতা লুকায়ে থাকে আড়ালে,

তবুও যেতেই  হবে মধু আহরণে।

কত সিঁথি মুছে পড়েছে সাদা থান,

তবুও মৌ-এর টান মানেনা মন।

কুন্তলির জঙ্গল কাটা তার ঘেরা,

অনেক চেষ্টাতেও ওরা মানেনি মানা।

শিশু দুটি তাকিয়ে অবাক চোখে,

একটি এখনো মায়ের মাই চোষে।

সেদো বনের আইন বড়ই কঠিন,

একবার গেলে  ফিরে আসাই কঠিন।

তবুও ওরা যায়, পেটের টানে

ঘটা করে পূজা চড়ার বনবিবির থানে।

বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্রদেবী বা বণচণ্ডী নামেও পরিচিত,

ওদের জীবনে একমাত্র আরাধ্য।

এভাবেই ওরা যায় মধু, কাঠ, বা মাছ ধরতে,

পথে ভয়ঙ্কর মৃত্যু সকল প্রতি পদে পদে।

এক পলকের ভুলেই বিপদ চিরতরে,

তবুও যেতে হবে সাহসে ভরকরে।


প্রকৃতির রোষে যখন নদী বাঁধ ভাঙে

 হৃদয় মাঝি আকুল হয়ে কাঁদে।

চারিদিকে কেবলি অপূর্ণতার ধাঁধা

রাত্রি শেষেই বুঝি কাঁদা কাটা।

ফেরেনা ঘরে, যে-গেছে সাগরে,

প্রকৃতি টেনে লয় অমোঘ টানে।

অকুল পাথার দরিয়ার মাঝে 

অলিক স্বপ্ন বুঝি লুকায়ে থাকে।

তবুও ফিরেআসার স্বপ্ন দেখা

মৌলিরাও বুঝি ছেড়েছে আশা।

সেদিন ছিলাম ওদের সাথে,

শুনেছি কান্নার রোল ঘরে ঘরে। 

ভাবনা ছিল যাব ওদের সাথে সাগরে,

ভেঙে ছিল ঘর সেদিনের প্রবল ঝরে।

অসহায় শিশু গুলি বসে সাগর পারে,

বুঝি কোন নৌকাই আর ফিরবেনা ঘরে।

কালো মেঘ ছিল পশ্চিমের আকাশে, 

নৌকা গুলি ভেসেছিল নোনা শস্যের আশে।

   <---আদ্যনাথ রায় চৌধুরী---->

===========================




954>|| সময়ের ধাঁধা ||


954>|| সময়ের ধাঁধা ||

             <---আদ্যনাথ--->

আমি অবুঝ---

অনেক বুঝেও বুঝিনা কিছু,

মনের তাড়নায় খুঁজি কিছু,

অনেক হারিয়েও পাইনা কিছু,

মনের ভাবনা ছাড়েনা পিছু।


হঠাৎ যদি--

স্বার্থের আলাপে, জানা পরিচয়ে, 

কাজ মিটে গেলেই ভুলে যাবে,

বন্ধু হয়ত হোল ক্ষনিক আবার,

কথায় মিষ্টি আদর,প্রশংসা,বাহবার।


কে আপন কে পর---

সেটাই বুঝতে কিছু তৎপর,

বোঝা বুঝির ভাবনাতে অনড়,

সময় জানানদেয় সরিয়ে আঁধার,

অনেক নাবলা কথা-চিন্তার ধাঁধার।


অস্থির মনে---

কিছু ইচ্ছা পূরণের ব্যাকুলতা,

কিছু চাওয়া পাওয়ার আকুলতা।

পৃথিবী চলমান,দুরন্ত গতিতে,

সকলকিছুই যায় বদলে সময়ে।


তাইতো---

সময়ের তালে যে বদলাবে 

প্রকৃতির নিয়মে সেই রয়েজাবে,

বাকিরা হারিয়ে যাবে,

সময়ের গতিতে অস্তিত্ব হারাবে।

   <----আদ্যনাথ রায় চৌধুরী--->

        01/02/2024

=======================