Monday, May 30, 2022

917>|| ভ্রমনের স্মৃতি ||


        917>|| ভ্রমনের স্মৃতি ||

                     <--আদ্যনাথ--->

ভ্রমণ গভীর মনের ভালোলাগার নেশা,

কত জানা অজানা সুন্দরকে চোখেদেখা।

যত ঘোরাজায় ততোই চোখ ভরে যায়,

স্মৃতি সাজিয়ে নেওয়া যায় মনের কোঠায়।


মন সর্বদা কিছু নুতন খুঁজে পায়,

ভ্রমণ বুঝি নুতন করে বাঁচতে শেখায়।

ভ্রমনের লাভ একান্ত নৈসর্গিক আনন্দ,

ভ্রমনের লাভ একান্ত নিজের পছন্দ।


ভ্রমনের লাভ একান্ত অজানাকে জানা,

ভ্রমনের লাভ একান্ত নিজেকে জানা।

ভ্রমণে সর্বদা উন্মুক্ত হয় মনের ছন্দ,

ভ্রমণে নিশ্চই  খুঁজেনিতে হয় ভালো মন্দ।


ভ্রমণে খুঁজে নিতে হয় পথের দিশা,

ভ্রমণে নিশ্চই দূর হয় মনের হতাশা।

ভ্রমনে খুঁজেপাওয়া যায় নুতন বন্ধু,

ভ্রমনে জেগে ওঠে মনের সুপ্ত সিন্ধু।


ভ্রমনের স্মৃতি মন প্রাণ কে সতেজ রাখে,

ভ্রমনের স্মৃতি মন প্রাণ কে সাজিয়ে রাখে।

ভ্রমণের স্মৃতি নুতন করে বাঁচতে শেখায়,

ভ্রমণের স্মৃতি আজীবন মনকে মাতায়।

       <--আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================


No comments:

Post a Comment