Monday, June 27, 2022

925>|| কাক ভেজা ||

         

       925>||  কাক ভেজা ||

                        <---আদ্যনাথ-->

বর্ষার রাত্রে মেঠোপথে অন্ধকারে,

কঠিন চলা বার বার কাদায় পা পিছলে।

অজানা আতঙ্কে মনের ভয় লুকিয়ে,

কে জানে কি হয় গন্তব্যে পৌঁছতে।

তথাপি চলতে হবে একলা অজানা পথে,

অনেক ভাবনা আছে মনের গোপনে।

আবার একঝাঁক বৃষ্টি ভিজিয়ে দিলো,

পথের কাদার পিচ্ছিলতা বেড়ে গেল।


অজস্র বেঙের কোলাহল ছন্নছাড়া,

ওরা মিলনের তরে ব্যাকুল দিশেহারা।

বৃষ্টি ভেজা পথের সাথী কুকুর গুলো,

অজানা মানুষ চিৎকারে জানিয়ে দিলো।

একেই কি বলে কাক ভেজা

তবুও যেতে হবে খালের ওপারে।

সকালেই হাট বসবে ওই জঙ্গলের ধরে

পৌঁছতে হবে মাঠের ওপারের ওই গ্রামে।

      <---আদ্যনাথ রায় চৌধুরী-->

===========================


924> || বেঁচে থাকা ||

 


   924> || বেঁচে থাকা ||

          <--আদ্যনাথ-->


অনেক স্বপ্ন অনেক আশা, 

এই নিয়েই বেঁচে থাকা।

জীবন মানেই দুঃখকে জয় করা,

বেঁচে থাকার জন্যই  যুদ্ধ জয় করা।

জলের আর এক নাম  জীবন, 

কিন্তু জীবন নয় স্বচ্ছ জলের মতন।

হতেপারলে নুনের মতন

কিছুটা হলেও স্বার্থক জীবন।

উপস্থিতিতে কেউ বুঝবে না তেমন

অনুপস্থিতিতেই হবে মূল্যায়ন।

আসলে জীবনের মূল্যায়ন

নানা মুনির নানান মন।

জীবনের আছে নানা ইস্তাহার,

জ্ঞানীর কাছে এক অলীক উপহার,

ধনীর কাছে জীবন কেবল খেলাঘর

বোকায় কাছে জীবন এক নাটকের ঘর,

দরিদ্রের কাছে সংগ্রাম জীবন ভর।

       <--আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================


923> || অশনি ||

    923> || অশনি ||

         <--আদ্যনাথ-->

তুষ্ট মনে বিধ্বস্থ শরীরে,

কর্ম হীন অলস মস্তিষ্কে,

ভাবনার পাহাড় ডিঙিয়ে,

দিনগতো না-কি পাপগতো দিন ক্ষয়ে।


ভাবনা মৌমাছি কেন চাক গড়ে,

সেকি কেবলি মানুষের পুষ্টির জোগারে।

ফুল কেন মধু দেয় তারে,

সেকি কেবলি মৌমাছির সুখের কারণে।


মেঘ তো হবেই, বৃষ্টি ও হবে,

তবে মেঘ-ভাঙ্গাবৃষ্টি কেন হবে?

কত মানুষ দৌড়চ্ছ,উর্ধস্বাসে,

কিছু, আরো কিছু পাবার লোভে।


জানিনা এর শেষ কোথায়

অজানায় কিছু পাওয়ার আশায়।

স্বপ্ন গুলি একে একে ভেঙ্গে যায়,

তবুও কিছু স্বপ্ন হাতছানি দিয়ে যায়।


গোপন ইচ্ছার দুয়ার খুলেজায়

অনেক ভাবনা উকিমেরে যায়।

দূর আকাশে বলাকা উড়ে যায়

স্বপ্নের মেঘ মনেই জমে যায়।


তবুও ছুটে চলা কিছু পাবার আশা

স্বপ্ন গুলোকে মনে বাঁচিয়ে রাখা।

মনে লুকিয়ে অনেক নাবলা কথা,

নিশুতি রাতে একলা বসে থাকা।


না দেখা না পাওয়া মনকে টানে

তাই তো মন একলাই খুঁজে চলে।

যদি বা পাওয়া তবু মেটেনা আশা

আরও অনেক নাপাওয়া খুঁজে চলা।

      <--আদ্যনাথ রায় চৌধুরী-->

============================

 


922>|| নিস্তব্ধতা ||

 922>|| নিস্তব্ধতা ||

                        <---আদ্যনাথ-->

একলা চলেছিলাম পথ অজানা ,

হঠাৎ পেলাম কিছু ভালো লাগা।

সবই কি স্বার্থের তাগিদে,

আজও পারিনি বুঝতে।

কত অন্তরঙ্গতা আদর মাখা মাখি,

সকলই স্বার্থের অজুহাত বুঝি।

অক্লান্ত পরিশ্রম দিনভর কর্মব্যস্ততা,

মিটিয়েছি সকলের মান অভিমান সবটা।

এবার আমার আমিটাকে 

দিতেহবে বিসর্জন।

আর কোনকিছু প্রকাশ করাথেকে

নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে।


মৃত্যু চিরন্তন সত্য প্রকৃতির এক ছন্দ,

জন্ম মৃত্যু নিয়েই প্রকৃতির স্পন্দ,

বারবার আপাত মৃত্যুও সত্য,

লাশ না হয়ে যাওয়া পর্যন্ত সত্য।

জীবনের আগামী দিনকে সুগম করতে,

মৃত্যুকে গ্রহণ করতে হয় সহজ ভাবে।

প্রকৃতি সদাই জীবনকে বাঁচিয়ে রাখে,

জীবন যুদ্ধে বেঁচে তো থাকতেই হবে।

গভীর জঙ্গলের নিস্তব্ধতা

প্রকৃতির এক অপূর্ব শৃংখলা।

মনকে মাতিয়ে দেয় উদাসী হাওয়া,

ভালোলাগার স্বপ্ন গুলি খুঁজে পাওয়া।

      <--আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================


921>|| মনে আছেকি আমাকে? ||

   921>|| মনে আছেকি আমাকে? ||

              <--আদ্যনাথ-->

হে বন্ধু সুধীজন জবাব দিও

সুস্থ বা মন্দ যেমনি থাকো।

যদি মনেপড়ে আমাকে,

প্রভাতের প্রথম কিরণের সাথে।


জানি তোমরা আছো সুন্দর সানন্দে

নিজের মতন নিজের পছন্দে।

তবুও জাগে সংশয় অন্তর মনে,

চাই, ভালো থেকো আগের মতন করে।


ফিরুক সকল জীবনের সুন্দর ছন্দ 

মনে যেন না থাকে কোন প্রকার দ্বন্ধ।

ভাগ করে নিও  জীবনের আনন্দ,

ক্ষণিক বইতো কিছুই নাই সন্দেহ।


ভালো থাকুক,আসবেই সুন্দর দিন

কিহবে ভেবে হারিয়ে যাওয়া দিন।

এই বয়সেও হাত ধরে চলতে হয়,

প্রতিদিন কতো নুতন শিখতে হয়।

      <---আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================

Sunday, June 19, 2022

920> || একলা চলা ||

     920> || একলা চলা ||

                   <---আদ্যনাথ--->

একলা পথ চলায় মজা

সে আনন্দ যাবেনা বোঝা।

পথ যদি হয় নির্জন

নিশুতি রাত্রিত নিমন্ত্রণ।

সেই চলাতেই আনন্দ কিছুক্ষন

মনের গহনে ডুব দেওয়ার ক্ষণ।

হোকনা একটু ভালবাসা কিছুক্ষন

যদি মন করছে করুক পর্যবেক্ষণ।

আনন্দ লুটে নিতে সময়ের ফাঁকে,

একলা মনের গভীরে চেয়ে থেকে।

তাইতো চলা পথে একলা

ভালোবাসায় থাকেনা শর্তের পালা।

এভাবেই শুরু হোক পথ চলা 

রয়ে যাক মনের কিছু কথা বলা।

   <---আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================

Friday, June 10, 2022

919> || তুলির আঁচড় ||

          919> ||  তুলির আঁচড় ||

              <---আদ্যনাথ-->

আজ আবার ভাবাচ্ছে  বার বার,

অতীতের সেই রঙিন দিনগুলো আবার।

সেদিনের মনের সেই রঙিন উন্মুক্ত দুয়ারে

ছিল কতো অফুরন্ত আনন্দ উল্লাস,লুকায়ে।

আজ যেটুকু আছে স্মৃতিতে ঢাকা

জীবনের শেষ প্রান্তে সে যে নীরব ব্যাথা।

কিছু স্মৃতি, 

আজও ছড়ায় সুরভী ফুলের মত,

কিছু স্মৃতি

আজও বিঁধিছে বুকে কাটার মত।

স্মৃতির নীরবতা কখনো হাসায় সুখের আবেশে,

কখনো গভীর আবেশে ভাসায় অশ্রু জলে।

কিছু স্মৃতি, কখনও যায়না ভোলা,

কিছু স্মৃতি,নীরবে বার বার  মনে দেয় দোলা।

একলা বসে জীবন পাতার শেষ প্রান্তে,

বার বার স্মৃতি মন্থন করে চলছি নীরবে।

স্মৃতিচারণের রঙ্গীন তুলির টানে বিভোর মন

তুলির শেষ টানে বুঝি নূতনের আলিঙ্গন।

                  <---আদ্যনাথ-->

=============================

Wednesday, June 1, 2022

918>|| আপন ও পর ||

 918>|| আপন ও পর  ||

           <--আদ্যনাথ-->

ভবে কে-যে আপন কে-যে পর,

আজ যে আপন কাল সে পর।

সকল মানুষের একটাই ঘর,

স্বার্থের লোভে ভাঙে সেই ঘর।


যখন নিজেই ভাঙে নিজের ঘর

কি করে সামলাবে প্রতিবেশীর ঘর।

সংসার সাগর মাঝে আলো,অন্ধকার,

পাগলের দলে সবাই করে হাহাকার।


ঘুম সেতো সুস্থ মনের নীরব স্বপ্ন পুরী,

শরীর থাকতেই হয়ে যায় মনের চুরি।

তথাপি  চাই আরো চাই,

সকাল থেকে সন্ধ্যা চাই আর চাই।


চাওয়ার বুঝি আর নাই শেষ,

চাওয়া পাওয়ার মাঝে বড়ই প্রভেদ।

চাওয়াটা পেলেও বোধহয় কাঁদায় বড়,

চাওয়াটা নাপেলে হতাশায় জর-সর।


তবুও থাকতে হবে বলতে হবে আছি ভাল,

এমন করেই কাটবে জীবন থাকতে ভাল।

সবছেড়ে যদি নিজেকে নিয়েই ভাবি,

ভালো থাকার জন্য চলেনা চালাকি।


মানুষ আমরা করি সমাজের চিন্তন,

আত্ম স্বার্থই সকল অশান্তির কারণ।

তথাপি চাওয়ার নাই বুঝি শেষ,

চাওয়া পাওয়া ভাবনার হোক শেষ।


চাওয়া পাওয়ার সঠিক পথ জানা চাই,

সাথে মুক্তি পাওয়ার সাহস থাকা চাই।

ভবিষ্যৎ কারো জন্য প্রতিশ্রুত নয়,

কিছু পেতে তৎকাল কাজে নামতে হয়। 

    <--আদ্যনাথ রায় চৌধুরী-->

=========================