Tuesday, December 27, 2022

951>|| মিত্রতা ||

       951>|| মিত্রতা ||

         <---আদ্যনাথ--->   

মিত্রতা এক আনন্দ জীবন বন্ধনে,

মিত্রতা এক আনন্দ সুখে ও দুঃখে।

মিত্রতা এক আনন্দ সদা জৌলুস পূর্ণ,

মিত্রতা এক আনন্দ গভীর অর্থ পূর্ণ।


মিত্রতা আনন্দকে করে দুইগুন,

আর মনের দুঃখ কে করে অর্ধেক।

জীবন তো দুঃখ ও আনন্দের আধার,

মিত্রতাই জীবনকে করেতোলে সুন্দর।


সুখের জন্যই  চেয়েছিলাম প্রেম,

সুখ গেল দূরে মিলিলনা প্রেম।

জানি সুখ-দুঃখের নয়তো বৈপরীত্য,

বোধহয় সময়ে এক কার্যনির্বাহী দ্বৈত।


মিত্রতার মাঝেই আছে সুখের সন্ধান,

চতুর্থ প্রহরেও পাইনাই মিত্রের সন্ধান।

কত মিত্র এলো আর চলেগেল,

সুখের সময়ে সকলেই ছিল।


এখন শুধু দিন যাপন আর বাক্য ব্যয়,

দিন ভর কর্ম হীন অফুরন্ত সময়।

বয়সের সাথে মিত্রতার বন্ধন কমে,

মিত্রতায় ভাটা বুঝি দূরত্বের কারণে।

     <-----আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================


Tuesday, December 20, 2022

950>|| খেজুর রস ||

     950>|| খেজুর রস ||

           <--আদ্যনাথ-->

শীতে খেজুরের রসের রসনা,

মনে প্রানে তৃপ্তির বাসনা।

শীতের সকালে মন প্রাণ ব্যাকুল করা,

প্রকৃতির দান বৃক্ষের করুণা ধারা।


খেজুরের রসে আছে খনিজ ও পুষ্টিগুণ,

খেজুরের রসে আছে আরও বহু গুন।

শীতের সকালে এই রসেই মশগুল,

তাজা রসের আকর্ষণও স্বাদ ভরপুর।


খেজুর রসের সুগন্ধি খেজুরি গুড়, 

অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য করে দূর।

এই গুড়ে আয়রনের বার বাড়ন্ত,

হিমোগ্লোবিন তৈরির কারন একান্ত।


শীতে হাঁড় কাপানো ঠাণ্ডায়,

খেজুর সরের জুড়ি মেলা ভার।

শীতের সকালে কাঁচা খেজুরের রস, 

তৃপ্তির রসনায় অমৃত সমান তার জস।


শীতে মনের মতন পিঠে-পুলি,পায়েস, 

গুড়ের গুনেই খেয়ে মেজাজ আয়েশ। 

দুর্বলতা কাটিয়ে বাড়েতে কর্মস্পৃহা 

খেজুর  রস ও গুড়ের বাড়ন্ত চাহিদা।

    <---আদ্যনাথ রায় চৌধুরী---->

==========================







949> || বন্ধুত্ব ||

 


     949> || বন্ধুত্ব ||

     <---আদ্যনাথ--->

মনের টানে বন্ধুত্ব হাসে

দুটি মন একে অপরকে টানে।

বন্ধু হাসে প্রাণ মন খুলে হাসে,

বন্ধু হাসে মিলনের সুখে হাসে।


বন্ধু মানেই দুটি মন প্রাণ এক হওয়া,

কিছু আনন্দ খুঁজে পাওয়া,

একটু প্রাণ খুলে কথা বলা,

নিরালায় বসে কিছু মনের কথা বলা।


চাওয়া পাওয়ার হিসাব না রাখা।

কোন সমালোচনায় না থাকা।

শুধু নিজেদের মনের কথা বলা।

যেকোন পরিস্থিতিতে স্থির থাকা।


নিজেকে কারুর সাথে তুলনা না করা,

বন্ধু একে অপরের চিন্তায় মগ্ন থাকা।

দুটি মন মনের মাঝে হারিয়ে যাওয়া,

একসাথে কাজে এগিয়ে যাওয়া।


বন্ধুর থাকেনা লিঙ্গ ভেদ বিচার,

বন্ধুত্ব এক স্বর্গীয় আনন্দের আধার।

বন্ধুত্বে থাকেনা কাম,ক্রোধ,অহঙ্কার,

বন্ধুত্ব এক নীরব প্রতিশ্রুতির অঙ্গীকার।


বন্ধুত্ব মানে শুধু নয় একটা শব্দ

বন্ধুত্ব মানে শুধু নয় একটা সম্পর্ক।

সাদাকাগজ মূল্যহীন, গুরুত্ববাড়ে লেখায়,

বন্ধুত্বও প্রাণহীন, প্রাধান্য আন্তরিকতায়।

<---আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================




948> || প্রচার ||

 


       948> || প্রচার ||

                 <---আদ্যনাথ-->

নেতা, শিক্ষক, পন্ডিত নাইবা হলাম,

নিজের পরিচয় নাইবা দিলাম।

খেলা নিয়ে নাচা নাচি নাই বা করলাম,

খেলায় কে জিতল সে নিয়ে হুল্লোড় নাই বা করলাম।


আমি না-হয় আমার মতনই থাকলাম,

নিজের মতন করে সব কিছু ভাবলাম।

আসলে যে যেমন তেমন থাকাটাই ভাল,

নিজে নিজের প্রচার নাকরাই শ্রেয়।


সাদাকাগজ মূল্যহীন, গুরুত্ববাড়ে লেখায়,

বন্ধুত্বও প্রাণহীন, প্রাধান্য আন্তরিকতায়।

বন্ধুত্বের মাঝে অহঙ্কার কি শোভা পায়!

বন্ধুর মন বোঝা যায় দু'চার কথায়।


কেউ বলে নিজের ঢোল নিজেই পেটাই

তাতে লজ্জা কিসের ভাই,

অলস সময়ে গেজিয়ে কাটাই

তাতে লজ্জা কিসের ভাই।


যুগটাইযে প্রচারের যুগ,

বক- বক করাতেই তো বেশি সুখ।

কম কথায় সত্য বলা চলে,

মিথ্যে কথায় ফুল ঝুড়ি ঝড়ে।

     <---আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================




Monday, December 19, 2022

947>|| আজকের ভাবনা ||

        947>|| আজকের ভাবনা ||

                       <---আদ্যনাথ--->

যোগাযোগ সর্বদা থাকে বা নাই থাকে,

কিছু মানুষ সর্বদা মনের কাছেই থাকে।

কিন্তু কোন অহঙ্কার বশে

সেই কাছের মানুষ অবুঝ হলে

মনে বড়ই দুঃখ লাগে।


সময় পেলেই কিছু লিখতাম,

একটু বেশিই বোধহয় বোলতাম,

যে যা বলতো মনদিয়ে শুনতাম,

যেখানে,যে কারুর সাথে চলে যেতাম।

এখন বুঝেছি এটা স্কুল, কলেজ জীবন নয়,

এখন অবসর জীবনযাপন, 

অনেক ভেবে চলতে হয়।

অনেক কিছুই ভেবে করতে হয়,

কে জানে কার কোথায় কিসে স্বার্থে ঘা লেগে যায়!

সেই কারণে আজকাল চুপ থাকতেই চাই,

কিছু বলার থেকে যে যা বলে শুনে যাই।

ইচ্ছা হলেও কিছুনাবলে  দূরে থাকতে চাই।

একটু দূরত্ব রেখে চলাই শ্রেয় মনে হয়।


লেখা কিছু লিখতেই হবে,

মনের কথা বলতেই হবে।

প্রাণখুলে হাসতেও হবে,

সব দুঃখকে ভুলতে হবে।

এই বয়সে মনের মানুষ পাব কোথায়?

চুপ করে থাকাটাই শ্রেয় বোধ হয়।

যা আছে তাকে নিয়েই চলতে হবে,

তাইতো চুপ থাকতে শিখতে হবে।

কেউ কেউ অনেক পাল্টে গেছে,

অহঙ্কারে সর্বদা টগ বগ করছে,

কেমনে পা মেলাবো ভাবতে হচ্ছে।

     <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

==========================