970> || সুখ ||
<-----আদ্যনাথ--->
সুখ এক মরীচিকা ভাবনা কঠিন,
যার নাগাল পাওয়া বড়ই কঠিন।
যতই ভাবি, ভাবনার পরাগ মাখি,
চিদাকাশে আকুল হয়ে মনকে খুঁজি।
সুখ নামে সুখ পাখি থাকেরে খাঁচায়,
নাগালের বাইরে থেকে মনকে নাচায়।
ধরতে গেলে ধরা দেয়না,
ছুঁতে গেলেও ছোঁয়া যায়না,
অচিন সে পাখি কথাও কয়না,
জানতে গেলে জানান দেয়না।
খুঁজতে গেলে কেবলি ভাবায়,
অলীক স্বপ্নে কখনো মনকে কাঁদায়।
কেমন তরো রঙিন পাখি,
কোন রঙে তারে মনে রাখি,
কোন ভাবনায় তারে মনে ভাবি,
কোন কাজলে তাকে নজরে রাখি!
দেশ বিদেশ ঘুড়লাম কতো মনের সাথে,
ভাবনা গুলো উড়ে বেড়ায় স্বপ্নের সাথে।
অচিন পাখির অচিন দেশ,
মনের সুখ কি তারই বেশ,
পশমে ঢাকা শীতল বেশ,হ
স্বপ্নে গড়া অচিন সে দেশ।
নাজানিরে কোথায় গেলে পাবো তাকে,
বুঝেও বুঝিনা কোন ভাবনার কোনফাঁকে।
আমার ভাবনা ভাবি আমি,
তোমার ভাবনায় ভাব তুমি,
কোন ভাবনায় ভাবলে খুশি,
কে জানে কে হবে কেমনে সুখী।
অচিন পাখির দেশটি কোথায় খুঁজি,
কোন ভানা তারে কেমন করে বুঝি।
কেউ বলে জাপটে ধরো মনের জোরে,
এই বুঝি পালিয়ে যায় যে ফুড়ুৎ করে।
যতই ভাবি ধরবো তারে আপন করে,
ধরতে গেলেই পালায় বুঝি ফাঁকি দিয়ে।
সুখ নামে সুখ পাখি থাকেরে খাঁচায়,
নাগালের বাইরে থেকে মনকে নাচায়।
সবাই খোঁজে, ঘুরে মরে, সুখের তরে,
সুখ নামে সেই অচিন পাখি ধরতে নারে।
ধরবো ধরবো করেই পাগল প্রায়,
স্বপ্ন দেখায় আর মনকে ভাবায়।
সুখ নামে সুখ পাখি থাকেরে খাঁচায়,
নাগালের বাইরে থেকে মনকে নাচায়।
মনকে নাচায়, মনকে ভাবায়,স্বপ্ন দেখায়,
সুখ নামে সুখপাখি থাকে কোনখাঁচায়?
স্বপ্নে ভাবায়, মন যে খুঁজেই বেড়ায়,
ধরবো ধরবো করে নাগাল না পায়।
সুখ নামে সুখ পাখি স্বপ্ন দেখায়,
সুখ নামে সুখ পাখি মনকে নাচায়।
<------আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================