969/A> || দেহদান ||ও 969/B>|| মৃত্যু ||
969/A>|| দেহদান ||
<---আদ্যনাথ--->
মৃত্যুই শেষ কথা নয়,
মৃত্যুর পরেও অনেক সইতে হয়।
মৃত্যু তো কেবল দেহের বদল,
সময়ে,প্রকৃতির নিয়মে,একটু বদল।
বর্তমান জীবন অতীতের কর্ম ফল,
ভবিষ্যৎ জীবন বর্তমানের কর্মফল।
আত্মা কোন প্রকার সৃস্টবস্তু নয়,
আত্মা অমর,অচ্ছেদ্য,অজেয় অবিনশ্বর।
গুরুত্বপূর্ণ নয় বেঁচেথাকার দিন গোনা,
জীবন তো শুধুই কিছু মুহূর্তের যোজনা।
গুরুত্বপূর্ণ পৃথিবীতে কাটানো মুহূর্তগুলো,
যে সময় গুলো একান্ত নিজের ছিলো।
জীবনের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ ছিল,
মৃত্যুর পূর্বপর্য্ন্ত কতোমন ছোঁয়া হল।
যত মন ছোঁয়া ততোই অভিজ্ঞতা সঞ্চয়,
আর এভাবেই ভালোবাসা পেতে হয়।
ভালোবাসা সঞ্চয় হয়
পাপ-পুণ্যের বিচার হয়,
এভাবেই জীবনের পথ মসৃণ ও সুন্দর হয়,
জীবন কেবল নিজের জন্য নয়।
মরণোত্তর দেহদান মহৎ প্রচেষ্টা তবুও ভাবায়,
দেহদান প্রচেষ্টা মহৎ কিন্তু স্পষ্ট নয়।
দেহদান চিকিৎসাবিজ্ঞানের স্বার্থে ,
দেহদানের অঙ্গীকার সম্পুর্ন পরার্থে।
সত্যই এই দেহদান ভারী অদ্ভুত।
বেঁচেথাকতে দেহদানের অঙ্গীকার করতে হয়,
যাঁরদেহ তিনি নিজে দান করতে পারে না,
মহৎ হলেও দাতার কোন নামই থাকেনা।
তথাপি দেহদানের হয় না কোন তুলনা,
অঙ্গদানেই মৃত্যুর পরেও বেঁচে থাকা।
অঙ্গদান বা দেহদান সকলের শ্রেষ্ঠ দান,
এহেন দানই মহত্বের বিচারে উৎকৃষ্ট দান।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
===========================
969/B>|| মৃত্যু ||
<---আদ্যনাথ--->
শ্বাস-প্রশ্বাসেই চাবি কাঠি জীবন ও মৃত্যু,
অন থাকলে জীবন, অফ হলেই মৃত্যু।
ইহলোক এবং পরলোকের সমাধান,
পার্থক্য শুধু শ্বাস-প্রশ্বাসের ব্যবধান।
শ্বাস-প্রশ্বাস চললেই জীবন আছে
ইহলোকের পরিচয়ের শরীর আছে।
শ্বাস-প্রশ্বাস থেমে গেলেই জীবন শেষ,
পরিচিত শরীরটিরও রইবেনা কোন অবশেষ।
যতক্ষন থাকে শ্বাস ততক্ষণই আশ,
পঞ্চভূতের টানাটানি ফুরাইলে শ্বাস।
কতলোভ কতআশা প্রেম ভালোবাসা,
মৃত্যুতে সব হারিয়ে অসীমের পথে চলা।
মৃত্যু অপেক্ষা সুন্দর কিছুই নাই ভুবনে,
জন্মিলেই মৃত্যু নিশ্চয়, চীরসত্য জগতে।
জগতে বেঁচে থাকা, যত সহজ আনন্দের,
পৃথিবীতে মৃত্যু ততোধিক দুঃখ ও কষ্টের।
তাইতো মৃত্যুই শেষ কথা নয়,
মৃত্যুর পরেও অনেক পথ চলতে হয়।
মৃত্যুতো অভিনয়ের পট-পরিবর্তন,
মৃত্যুতো বার্তা কেবল নুতনের আগমন।
<---আদ্যনাথ রায় চৌধুরী---->
========================
"মৃত্যু অপেক্ষা সুন্দর কিছুই নাই ভুবনে"
অনেকেই এমন কথা মানতে নাও পারেন।
তবুও আমি বলবো
মৃত্যুই একমাত্র চীর সত্য ও সুন্দর,
মৃত্যুর পথটি নিতান্ত সোজা,
আর যতদিন বেঁচে থাকা
পুরোটাই শান্তি-অশান্তি কর্তব্যের বোঝা।
জন্ম মৃত্যু এক ভ্রম মাত্র।
একে অপরের পরিপূরক,
জন্মিলে মরিতে হইবে,
মরিলেই জন্ম হইবে।
মৃত্যু ভয়ে ভীত যে জন,
মৃত্যুর আগেই বার বার মরে সেজন।
মৃত্যু এক প্রকৃতির শৃঙ্খলা মাত্র,
পুরাতনের স্থানে নুতনের আগমন মাত্র।
<------আদ্যনাথ রায় চৌধুরী----->
===========================
No comments:
Post a Comment