918>|| আপন ও পর ||
<--আদ্যনাথ-->
ভবে কে-যে আপন কে-যে পর,
আজ যে আপন কাল সে পর।
সকল মানুষের একটাই ঘর,
স্বার্থের লোভে ভাঙে সেই ঘর।
যখন নিজেই ভাঙে নিজের ঘর
কি করে সামলাবে প্রতিবেশীর ঘর।
সংসার সাগর মাঝে আলো,অন্ধকার,
পাগলের দলে সবাই করে হাহাকার।
ঘুম সেতো সুস্থ মনের নীরব স্বপ্ন পুরী,
শরীর থাকতেই হয়ে যায় মনের চুরি।
তথাপি চাই আরো চাই,
সকাল থেকে সন্ধ্যা চাই আর চাই।
চাওয়ার বুঝি আর নাই শেষ,
চাওয়া পাওয়ার মাঝে বড়ই প্রভেদ।
চাওয়াটা পেলেও বোধহয় কাঁদায় বড়,
চাওয়াটা নাপেলে হতাশায় জর-সর।
তবুও থাকতে হবে বলতে হবে আছি ভাল,
এমন করেই কাটবে জীবন থাকতে ভাল।
সবছেড়ে যদি নিজেকে নিয়েই ভাবি,
ভালো থাকার জন্য চলেনা চালাকি।
মানুষ আমরা করি সমাজের চিন্তন,
আত্ম স্বার্থই সকল অশান্তির কারণ।
তথাপি চাওয়ার নাই বুঝি শেষ,
চাওয়া পাওয়া ভাবনার হোক শেষ।
চাওয়া পাওয়ার সঠিক পথ জানা চাই,
সাথে মুক্তি পাওয়ার সাহস থাকা চাই।
ভবিষ্যৎ কারো জন্য প্রতিশ্রুত নয়,
কিছু পেতে তৎকাল কাজে নামতে হয়।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
=========================
No comments:
Post a Comment