925>|| কাক ভেজা ||
<---আদ্যনাথ-->
বর্ষার রাত্রে মেঠোপথে অন্ধকারে,
কঠিন চলা বার বার কাদায় পা পিছলে।
অজানা আতঙ্কে মনের ভয় লুকিয়ে,
কে জানে কি হয় গন্তব্যে পৌঁছতে।
তথাপি চলতে হবে একলা অজানা পথে,
অনেক ভাবনা আছে মনের গোপনে।
আবার একঝাঁক বৃষ্টি ভিজিয়ে দিলো,
পথের কাদার পিচ্ছিলতা বেড়ে গেল।
অজস্র বেঙের কোলাহল ছন্নছাড়া,
ওরা মিলনের তরে ব্যাকুল দিশেহারা।
বৃষ্টি ভেজা পথের সাথী কুকুর গুলো,
অজানা মানুষ চিৎকারে জানিয়ে দিলো।
একেই কি বলে কাক ভেজা
তবুও যেতে হবে খালের ওপারে।
সকালেই হাট বসবে ওই জঙ্গলের ধরে
পৌঁছতে হবে মাঠের ওপারের ওই গ্রামে।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment