Tuesday, December 20, 2022

949> || বন্ধুত্ব ||

 


     949> || বন্ধুত্ব ||

     <---আদ্যনাথ--->

মনের টানে বন্ধুত্ব হাসে

দুটি মন একে অপরকে টানে।

বন্ধু হাসে প্রাণ মন খুলে হাসে,

বন্ধু হাসে মিলনের সুখে হাসে।


বন্ধু মানেই দুটি মন প্রাণ এক হওয়া,

কিছু আনন্দ খুঁজে পাওয়া,

একটু প্রাণ খুলে কথা বলা,

নিরালায় বসে কিছু মনের কথা বলা।


চাওয়া পাওয়ার হিসাব না রাখা।

কোন সমালোচনায় না থাকা।

শুধু নিজেদের মনের কথা বলা।

যেকোন পরিস্থিতিতে স্থির থাকা।


নিজেকে কারুর সাথে তুলনা না করা,

বন্ধু একে অপরের চিন্তায় মগ্ন থাকা।

দুটি মন মনের মাঝে হারিয়ে যাওয়া,

একসাথে কাজে এগিয়ে যাওয়া।


বন্ধুর থাকেনা লিঙ্গ ভেদ বিচার,

বন্ধুত্ব এক স্বর্গীয় আনন্দের আধার।

বন্ধুত্বে থাকেনা কাম,ক্রোধ,অহঙ্কার,

বন্ধুত্ব এক নীরব প্রতিশ্রুতির অঙ্গীকার।


বন্ধুত্ব মানে শুধু নয় একটা শব্দ

বন্ধুত্ব মানে শুধু নয় একটা সম্পর্ক।

সাদাকাগজ মূল্যহীন, গুরুত্ববাড়ে লেখায়,

বন্ধুত্বও প্রাণহীন, প্রাধান্য আন্তরিকতায়।

<---আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================




No comments:

Post a Comment