947>|| আজকের ভাবনা ||
<---আদ্যনাথ--->
যোগাযোগ সর্বদা থাকে বা নাই থাকে,
কিছু মানুষ সর্বদা মনের কাছেই থাকে।
কিন্তু কোন অহঙ্কার বশে
সেই কাছের মানুষ অবুঝ হলে
মনে বড়ই দুঃখ লাগে।
সময় পেলেই কিছু লিখতাম,
একটু বেশিই বোধহয় বোলতাম,
যে যা বলতো মনদিয়ে শুনতাম,
যেখানে,যে কারুর সাথে চলে যেতাম।
এখন বুঝেছি এটা স্কুল, কলেজ জীবন নয়,
এখন অবসর জীবনযাপন,
অনেক ভেবে চলতে হয়।
অনেক কিছুই ভেবে করতে হয়,
কে জানে কার কোথায় কিসে স্বার্থে ঘা লেগে যায়!
সেই কারণে আজকাল চুপ থাকতেই চাই,
কিছু বলার থেকে যে যা বলে শুনে যাই।
ইচ্ছা হলেও কিছুনাবলে দূরে থাকতে চাই।
একটু দূরত্ব রেখে চলাই শ্রেয় মনে হয়।
লেখা কিছু লিখতেই হবে,
মনের কথা বলতেই হবে।
প্রাণখুলে হাসতেও হবে,
সব দুঃখকে ভুলতে হবে।
এই বয়সে মনের মানুষ পাব কোথায়?
চুপ করে থাকাটাই শ্রেয় বোধ হয়।
যা আছে তাকে নিয়েই চলতে হবে,
তাইতো চুপ থাকতে শিখতে হবে।
কেউ কেউ অনেক পাল্টে গেছে,
অহঙ্কারে সর্বদা টগ বগ করছে,
কেমনে পা মেলাবো ভাবতে হচ্ছে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
==========================
No comments:
Post a Comment