Saturday, January 7, 2023

952>|| নিঃস্বার্থ শ্রেষ্ঠ বন্ধু ||

 952>|| নিঃস্বার্থ শ্রেষ্ঠ বন্ধু ||

         <--আদ্যনাথ-->

পড়াশুনা করে এমন যোগ্যতা অর্জন করা উচিত নয়,

যাতে নিজের বাবাকে হারাতে পারা যায়।

বাবা জীবনের এক সম্পদ,রক্ষা কবচ,

যিনি করেণ রক্ষা সকল কিছুর বিনিময়।


শিশুকালে যে বাবাই করেছে রক্ষা,

সেইবৃদ্ধ বাবার নিওনা কোন পরীক্ষা।

তোমার আজ আছে শক্তি সামর্থ,

আজ তাঁকে কোরনা হেলা হলেও সমর্থ।


সময় বড়ই চঞ্চল অস্থির, চপল,

অনেক দ্রুততায় করে পথ পরিবর্তন।

আজ যে রাজা কাল-সে ফকির,

সময়ের এমন তর ফন্দি ফিকির।


যার আঙ্গুল ধরে তুমি চলেছ পথ,

তাঁরপ্রতি সদাই যেন থাকে সম্মানের শপথ

তোমার কোন আচরণ যেন না দেয় ব্যাথা,

তোমার উপযুক্ত হওয়াতেই তিনি ভুলেছেন সব ব্যাথা।


হয়তো তাঁর মনে আছে অনেক কথা,

তোমাদের বেড়ে ওঠার প্রতিক্ষনের কথা।

তোমার সফলতাই তাঁর একান্ত কাম্য,

তাঁর মনের আনন্দ,তোমার সকল সফলতার জন্য।


বাবা অর্থেই অনেক চাওয়া পাওয়া,

বাবা অর্থেই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া।

বাবা নিজকর্ম সফলতায় হাসেনা বোধহয়,

পরিবারের সকলের মুখে হাসি ফোটায়।


বাবা জীবনে এক অমূল্য সম্পদ

তাঁর স্নেহেই পারহয়ে যায় অনেক বিপদ।

বাবা আর কেউ নয় জীবনের প্ৰথম ও একান্ত বন্ধু,

বাবাই জীবনের একমাত্র নিঃস্বার্থ শ্রেষ্ঠ বন্ধু।


বাবা জগতের আনন্দ মুখরিত স্থান,

বাবার কাঁধ স্বর্গ থেকেও সুন্দর স্থান,

যে কাঁধ সদা প্রস্তুত বইতে সন্তানের সকল মান অপমান।

বাবার উচিত পাওয়া সর্বশ্রেষ্ঠ সম্মান,


সনাতন ধর্মের একটি পবিত্র শ্লোক,

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপঃ। পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্বদেবতাঃ।"

সনাতন ধর্মে পিতাকে শ্রেষ্ঠ,দেবতুল্য মর্যাদা দেয়।

  <---আদ্যনাথ রায় চৌধুরী--->

========================


No comments:

Post a Comment