953> || নিমন্ত্রণের আনন্দ ||
<--আদ্যনাথ-->
খাবার আনন্দে দুইহাত তুলে সম্মতি জানাই,
রাগ করলেই পিছন ফিরে পালাই।
তোমারা যার যা ইচ্ছা বলো ভাই,
আমার কিন্তু পেটপুড়ে খাবার চাই।
পেটটি না ভড়লেই রাগ হয় ভারী,
খাবার পেলেই খাবো দুই হাড়ি।
হাড়ি হাড়ি খাবার খাই নিমন্ত্রণ পেলে,
নিমন্ত্রণের ডাক পেলেই দৌড়াই দিক বিদিক ভুলে।
খাবার যদি রকমারি সুস্বাদু হয়,
খাবার আনন্দে মন শান্ত হয়।
খাবার খাওয়া এক মহা পুণ্যের কাজ বটে
ভাগ্য প্রসন্ন হলেই রোজ রোজ নিমন্ত্রণ জোটে।
খাবার আনন্দে মনে আসে তৃপ্তি,
পেটপুরে খেতে পারলেই আনন্দ সুপ্তি,
কখনবা সুখ শয়নে তৃপ্তির সুপ্তি
সুখাদ্য হলেও মনে পূর্ন হয় তৃপ্তি।
ভোজনের আনন্দে কাটে রাত
জাগরণী অপেক্ষা সুন্দর প্রভাত।
ওহে বন্ধু ভোজনের গুন গাঁও
প্রীতিপ্লুত হৃদ্য কণ্ঠে সকলে জানাও,
সন্ধ্যা আড্ডায় দক্ষিনা হওয়ায়,
শিউলি ফুলের গন্ধে মন ভরে যায়।
আকাশে ঘনমেঘ তুলোর মতন ভাসে,
পাখিদের কলতানে ধীরে সন্ধ্যা নামে।
আমাদের আড্ডা চলে খোলা আকাশের নিচে,
সকলের মন তৃপ্ত আনন্দঘন চিত্তে,
আমাদের সুন্দর আড্ডার নাই তুলনা,
এই আড্ডা সকলের উদার মনের ভাবনা।
নিমন্ত্রণের আশায় বসে দিন গোনা,
নিমন্ত্রণ পেলেই আনন্দে আটখানা।
মনের সন্তুষ্টি সুস্বাদু খাবার পেলে,
জিভের তুষ্টি মনের মতন মিষ্টান্ন পেলে।
<----আদ্যনাথ রায় চৌধুরী----->
=======================
No comments:
Post a Comment