Monday, February 27, 2023

959>||ওরা অসহায় ||

 


      959>||ওরা অসহায় ||

                   <---আদ্যনাথ--->

শীতের পরেই বসন্ত আসে নীরবে,

চোখের নেশায় ভালোবাসার ছলে।

পার্কে একটু আড়ালে অশ্লীলতার গন্ধে, 

কতো গল্প রোমান্টিক বসন্তের সন্ধে।


মেয়েটি থাকতো দুটি বাচ্ছা নিয়ে, 

বাসস্টান্ডের ধারে এক ঝুপড়িতে।

কারা যেন ওর সর্বস্ব লুটে নিলো, 

মেয়েটির মুখ ঢেকে রাতের অন্ধকারে।


চোখের নেশা আর মনের লালসা,

কিছুতেই মেটেনা কামনার নেশা।

এটাই বুঝি ওদের ফুর্তির পেশা,

অসহায়ের উপরে জুলুমের নেশা।


প্রেম বুঝি শরীরে লুকিয়ে থাকে,

যেন কস্তুরীর ফাঁদে হরিণ নিজেই মরে।

মানুষে পশুতে ফারাক বোঝা দায়,

মানুষ লোভ লালসায় পশুর অধম প্রায়।


ওরা লাজুক অসহায় ভয়ে ভয়ে থাকে, 

বোধহয় এমনি করেই রোজ রোজ কাঁদে!

ওদের বাঁচার কি উপায় কে বলতে পারে,

অন্ধকারে মনুষ্যত্ব পশুত্বের অধম হলে।


শাসন, অনুশাসন, নিষেধের ফাঁকে,

ওরা চিরদিন এমনিকরেই ফন্দি আটে।

পশুর অধম লালায়িত শরীরের লোভে,

ওরা লালসা মেটায় ভালোবাসার ফাঁদে।


ওদের আনা-গোনা নিষিদ্ধ পল্লীতে,

ওদের আনন্দ অসহায়ের সর্বনাশ করে।

ওদের বসন্ত বুঝি জুঁই মালা হাতে নিয়ে,

দেশি মদের বোতলে চুমুক দিয়ে।


ওদের মুখেও বসন্তের গুন গুন,

বসন্ত বুঝি ওদের বুকে জ্বযায় আগুন।

ওরা শরীরের ভাঁজে ভাঁজে খোঁজে প্রেম,

নস্টালজিতেই ওদের আনন্দ গেম।

   <-----আদ্যনাথ রায় চৌধুরী--->

========================


No comments:

Post a Comment