961/1>|| চিন্তা শক্তি || 1/2
961/2।। আমরা হারিয়ে গেছি ।। 2/2
========================
961/1>|| চিন্তা শক্তি || 1/2
<--আদ্যনাথ--->
চিন্তা শক্তি অসীমে ধায়,
শব্দ তরঙ্গের দ্রুত ধায় ,
একাগ্র মনে স্থির চেতনায়,
সূক্ষ্ম চিন্তার কম্পন বলয়।
সদা সকলের শুভ কামনা করতে হয়।
যার জন্য শুভ চিন্তা করবো,
চিন্তায় যদি গভীরতা থাকে,
তার নিশ্চিত শুভ হবে।
সাথে নিজেরও শুভ হবে।
আবার কারুর অশুভ বা অকল্যাণ
চিন্তায়,
নিজেরও অশুভ বা অকল্যাণ হয়।
এমনি বিধির বিধান কার্য কর হয়।
<--©-আদ্যনাথ রায় চৌধুরী-->
=====================
961/2।। আমরা হারিয়ে গেছি ।। 2/2
<---আদ্যনাথ--->
আমরা কেমন যেন হারিয়ে গেছি ,
সকলেই আজ ব্যস্ত হয়েগেছি।
ব্যস্ত আমরা নিজের মতন
নিজেকে গুছিয়ে নিতে।
ভুলে গেছি সমাজকেও আমাদের
কিছু হবে-যে দিতে।
শুধু গুড মর্নিং,গুড নাইট বলেই
সম্পর্ক মেটাতে চাই।
এই গুড মর্নিংগুড নাইট,
একি সম্পর্ক জিইয়ে রাখতে,
নাকি দূরে থাকতে?
নাকি লোক দেখানো পাশ কাটিয়ে যেতে?
এর কারণটি কি যে আসল,
শুধু সেই টুকু বুঝতে,
আমি হতভাগা, ভেবেই পাগল।
★<---আদ্যনাথ রায় চৌধুরী--->★
======================
No comments:
Post a Comment