Friday, March 3, 2023

966>|| ওরা নয় মূক, থাকে চুপ ||

 966>|| ওরা নয় মূক, থাকে চুপ ||

                     <---আদ্যনাথ---->

  ওই যে দেখো ওদের--

ওরা সদাই থাকে চুপ, কিন্তু নয় মূক,

সমাজ দেখে, লজ্জা হীন উলঙ্গ বুক।

বন্যায় ভাসে, বৃষ্টিতে ভেজে,

শীতের তীব্রতা সয় সহজে।

শহরে এলে পেটের দায়ে ভিক্ষা করে,

রোজ ধর্ষিত হয়, তবুও ভিক্ষা করে।

ওরা নয় মূক, তবুও থাকে চুপ,


দুঃখী মা শহরে, শিশু কন্যা কোলে,

একটু দুধের আশে ঘোরে দ্বারে দ্বারে,

ব্যর্থ মনরথে ফিরতে হয় তারে।

দিনান্তে কোন মতে জোটে

ভিক্ষা করা সবটুকু দিয়ে,

প্যাকেটে গোলা দুধ।

মা বুঝছে শহরে বাঁচা কঠিন,

তাই ফিরে যায় গ্রামে ক্লান্তহীন।

প্রত্যন্ত গ্রামে ঘোরে দুয়ারে দুয়ারে,

এখানে মানুষের এখনো প্রাণ আছে,

তাইবুঝি দুবেলা পেটের ক্ষুধা মেটে,

শিশুর দুধের জন্য লাগেনা মূল্য দিতে।

আছে দারিদ্রতা, ফেরায় না অভুক্ত জনে

যেটুকু আছে ওরা ভাগ করে দিতে জানে।

ওরা নয় মূক, তবুও থাকে চুপ।


আজ তোমরা কেন চুপ

সময়ে তো দেখাও খুব,

তবে এবার এখন কেন চুপ।

ভয় কি, ওঠো, জাগো, এগিয়ে চলো,

ঐযে চারিদিকে হাঁ হাঁ কার কতো,

কত দুঃখী জনের জোটেনা পেটের অন্য

ওরা চায় অন্য,বস্ত্র,স্বাস্থ্য,শিক্ষা, ও কর্ম।

ওরা যায় মিটিং মিছিলে,

ঘর সংসার সব ভুলে,

একবেলা খাবারের লোভে।

দিনে-দিনে বাড়ন্ত শিক্ষিত বেকার,

কে দেবে ওদের কাজের জোগাড়।

কর্মহীন বেকার যুবক বিভ্রান্ত অতি,

আড্ডা আর মিছিল ছাড়া নাই গতি।

আর ঐযে রবিঠাকুর বলে গেছেন

" রাজার হস্ত করে সমস্ত

কাঙালের ধন চুরি"।

ওরা নয় মূক, তবুও থাকে চুপ।


ধর্ম নিয়ে চলেছে কত টানা টানি

এখন সিসিএ, এন আর সি, নিয়ে হানা হানি।

বেকার দের চাকুরী কোথায়,

গরীবের পেটে খাবার কোথায়।

কৃষক পায়না ফসলের মূল্য

ফোরেরা লুটছে ফসলের মুনাফা।

মানুষের চলেছে বাঁচার লড়াই,

বেঁচে থাকার জন্য লড়াই,

দুমুঠো ভাতের জন্য লড়াই,

জীবনের জন্য লড়াই,

বেঁচে থাকার লড়াই,

চলছে চলবে এ লড়াই।

জন্ম থেকে হয়েছে শুরু,

হয়তো মৃত্যুতে হবে শেষ।

এ লড়াই বেঁচে থাকার লড়াই।

সুখ স্বপ্ন দেখার লড়াই,

স্বপ্ন গুলিও বুঝি লড়াই।

একটু ঘুমের জন্যও জোটেনা মাটি,

ফুটপাথে মাঠে পুলিশের লাঠি।

স্টেশনে বাসস্টান্ডে আইনের বাঁধা

ঝড়ে বর্ষায় রাত ভর জলে ভেজা।

এভাবেই বেড়ে চলে অসহায়ের স্তুপ,

ওরা নয় মূক, তবুও থাকে চুপ।

  <----আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================


No comments:

Post a Comment