926>|| সম্পর্ক ++ভালোলাগা ||
|| সম্পর্ক ||
<--আদ্যনাথ-->
সম্পর্ক গুলো ঠিক জল যেমন,
নাই কোন রূপ,রং,গন্ধ, শুদ্ধজল যেমন।
কিন্তু অতি গুরুত্বপূর্ণ সম্পর্কের জীবন,
বিশুদ্ধ জলেরই সুন্দর নাম জীবন।
সমুদ্রের বিশাল জল রাশি রাশি,
পিপাসা মেটেনা কোনকালেই জানি।
তবুও সম্পর্ক-কে ভালবাসি,
বিশুদ্ধ জলকেই জীবন বলে মানি।
অশুদ্ধ নোংড়া জল বিষাক্ত জানি,
তেমন সম্পর্ক থেকে সদাই দূরে থাকি।
সম্পর্ক সুন্দর হয় স্বার্থ,লোভ না-থাকলে,
জলও শুদ্ধ হয় রোগ-জীবাণু মুক্ত হলে।
পরিশ্রুত বিশুদ্ধ জল মূল্যবান অতি,
সুন্দর সম্পর্ক জীবনেকে দেয় গতি।
জলের অভাবে জীবন বাঁচেনা দীর্ঘক্ষণ,
সু-সম্পর্কের অভাবে জীবন অতি কঠিণ।
সম্পর্ক সুন্দর হলে সমাজের কল্যাণ
পরিশুদ্ধ জলেই বাঁচে সমাজ জীবন।
অপচয় অবহেলা কখনো উচিৎ নয়,
জল ও সম্পর্ক উভয়ের সর্বনাশ হয়।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
|| ভালোলাগা ||
<--আদ্যনাথ-->
ভুলতে না পারার দিনগুলো
ভাবায় অনেক,
কিছু বলতে ভাবনা গুলো
আছে চিন্তা অনেক।
ভোলা যায়না প্রথম ভালোলাগা,
সেদিনের প্রথম হাত ধরা,
মনের গভীরে আছে অনেক কথা,
কিছু বলা আর কিছু না বলা কথা।
তবুও ভালোলাগে ভালো লাগা
জানিনা কেমনে কিছু যাবে বলা,
মন চায় তাইতো বলতে হবে,
ভাবনা মনে মানেই বলতে হবে।
<-আদ্যনাথ রায় চৌধুরী-->
======================
No comments:
Post a Comment