927> || অক্ষর ব্রহ্ম::--||
<---আদ্যনাথ-->
এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ "মা",
দুই অক্ষরে শ্রেষ্ঠ শব্দ "বাবা",
তিন অক্ষরে শ্রেষ্ঠ শব্দ "বিবেক ",
চার অক্ষরে শ্রেষ্ঠ শব্দ "ভালোবাসা ",
আর অক্ষর জ্ঞানে শ্রেষ্ঠ শব্দ " ওঁ "বা ওঁ-কার।
গীতার অক্ষর ব্রহ্ম যোগের মাধ্যমে অর্জুনকে কৃষ্ণ লাভের পথ দেখিয়েছিলেন বাসুদেব।
এটাই চিরন্তন, চির সত্য, অক্ষরই ব্রহ্ম।
ওঁ বা ওঁ-কার (অপর বানানে ওঙ্কার) বা প্রণব অথবা ত্র্যক্ষর পবিত্রতম ও সর্বজনীন প্রতীক।
হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্মের বাচক।
স্বামী বিবেকানন্দের মতে ওঁ-কার “সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, ঈশ্বরেরও প্রতীক।”
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, “...ওঁ হইতে ‘ওঁ শিব’, ‘ওঁ কালী’, ‘ওঁ কৃষ্ণ হয়েছেন।”
কঠোপনিষদ মতে, ওঁ-কার পরব্রহ্ম।
ওঁ-কার ঈশ্বরের সকল নামের প্রতিনিধিস্বরূপ ও তার শ্রেষ্ঠ নাম।
আর ওঁ তৎ সৎ" শাশ্বত ধ্বনি-প্রণব,
অব্যক্ত এবং পরম বাস্তবতার প্রতিনিধি।
"বাস্তবতা" অর্থাৎ সম্পূর্ণ অস্তিত্ব।
"ওঁ তৎ সৎ" আসলে পরমাত্মার ত্রিগুণ নাম যা দিয়ে ব্রহ্মাণ্ডের শুরুতে ব্রহ্ম,
বেদ ও যজ্ঞ তৈরি হয়েছিল।
"তৎ" অর্থাৎ সবকিছুই ভগবানের
সৎ" অর্থাৎ সত্য।
আর এই "সৎ" শব্দটি সত্যের সাথে সম্পাদিত সমস্ত ক্রিয়া ও কর্তব্যের প্রতিনিধিত্ব করে, এটিও বলা হয় যে যজ্ঞ, তপস্যা ও দান-এ উপস্থিত সমস্ত কিছুকে "সৎ" হিসাবে বিবেচনা করা হয়, এছাড়াও শুধুমাত্র পরমেশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে যে ক্রিয়াগুলি করা হয় তা "সৎ" শব্দ দ্বারা নির্দেশিত হয়।
<---আদ্যনাথ-->
============================
No comments:
Post a Comment