928>|| ভাবনা ||
<-----আদ্যনাথ-->
থাকা আর না থাকা কারুর নিজের হাতে নাই।
তাই যতক্ষন আছি আনন্দ করতে চাই।
জন্ম হয়েছে নিজের ইচ্ছায় নয়।
মৃত্যুও হবে একদিন নিজের ইচ্ছায় নয়।
তবে আর মরনকে কেন রকি ভয়?
কর্ম করে যাবো যেমন মনে লয়।
শুধু ভ্রান্তির ভাবনাতেই সব নিজের মনে হয়।
শেষ বেলাতেও খালি হাতেই যেতে হয়।
আসা যাওয়ার মাঝে শুধু অলীক স্বপ্নে মন ভরে রয়।
উত্তর পাওয়া টা এক আনন্দের শিহরণ,
মনে হয় অনেক পেলাম কিছু ভাবনার কারণ।
ভালো লাগা-না-লাগা হয়তো একান্ত গোপন ব্যাপার,
অবহেলা করাটা মনের বিষোদ্গার।
ভালো বাসতে পাড়াই মহত্বের নিদর্শন,
ঘৃণা আর অবজ্ঞা অহঙ্কারের কারণ।
ফুলতো সুন্দর প্রকৃতির কারণ
সময় কে অবহেলা মূর্খতার কারণ।
কিছু পাওয়া না-পাওয়া কর্মদক্ষতার কারণ,
অনেক পেয়েও হাহাকার অতি লোভের কারণ।
মনের সন্তুষ্টির সাধনের নাম সংযম,
নিয়মনিষ্ঠ একাগ্রতা নয় মনের বন্ধন।
<-----আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
No comments:
Post a Comment