Wednesday, October 26, 2022

942> || আমাদের বিজয়া সম্মিলনী || 2022

 


     942> || আমাদের বিজয়া সম্মিলনী ||

   (22 সে অক্টোবর 2022)


আমরা শ্যামবিহার ফেজ2 এর 

 বরিষ্ঠ নাগরিক কজন,

ধনতেরসের সন্ধ্যায় শুভক্ষণে

মেতেছিলাম আড্ডায় কমিনিউটি হলে।


গানে কবিতাপাঠে সন্ধ্যা ছিল জম জমাট 

অতি সুন্দর স্বরচিত কবিতা পাঠ।

কিছু স্মৃতি আর অনুরাগের ক্ষণ,

কিছু ফেলে আসা দিনের ক্ষণ।


চোখের জলে মনের আবেগে 

আপন জনকে হারানোর কারণে,

ফেলে আসা সময়ের ব্যাবধানে

মনের চাপা বেদনার কারণে।


সন্ধাটির কথা মনে থাকবে বহু দিন

সুন্দর এই সন্ধ্যার মিলনের দিন।

কেউ কেউ পারেননি যোগ দিতে, 

হয়তো বিশেষ কাজের তাগিদে।


করনার দাপটের পরে এই বিজয়া সম্মিলন,

একটু আবেগে  মনের মিলন।

ভেবে ছিলাম সকলেই মিলিত হবে,

কিন্তু একটু ফাঁক রয়ে গেল অনুষ্ঠানে।

  <--আদ্যনাথ রায় চৌধুরীর-->

=======+================


22সে অক্টোবর 2022

শনিবার ধনতেরসের শুভ ক্ষণে

আমরা মেতেছিলাম আড্ডায়।

প্রিয় মানুষের সাথে আড্ডার মজাই আলাদা। সেই কারণেই আমদের শ্যামবিহার ফেজ 2 এর সিনিয়র সিটিজেনদের আড্ডা বা বিজয়া সম্মিলনী|  অর্থাৎ একটু আলাদা ভাবে একঘেয়েমির জীবনে একটু প্রাণ খুলে কথাবলার আড্ডা, একটু প্রাণ খুলে হাসির আড্ডা।


আমাদের বিজয়া সম্মিলনীর আড্ডার মেনু ছিল - চা, কেক, মিষ্টি, জল।

নিরামিষ হলে - পনির রোল, চীজ স্যানডুইচ। 

আমিষ হলে - চিকেন স্যানডুইচ, চিকেন প্যাটিস।

আসলে এই গতানুগতিক জীবনের রোজ নামচায় একসময়ে বিরক্তের মেঘ জমে যায় মনের কোণে, আর সেটি বোধ হয় অনুভব করি আমরা সকলে।

আমাদের এহেন  একঘেয়ে জীবন-যাপনে মধ্যে একটু আনন্দ খুঁজে নিতেই আমাদের  মিলনের চেষ্টার নামই আড্ডা।

জীবনের বিরক্ত হতাশা এগুলি উপেক্ষা করার জন্যই আমরা রোজ সন্ধ্যায় মাতি একটু আড্ডায়।


বয়স তো কিছু সংখ্যা মাত্র 

আর আড্ডা হল কিছু সময় প্রাণবন্ত অনুভূতি সৃষ্টি কররার চেষ্টাই আড্ডা। 

মনের বেদনা, আনন্দ, একটু ভাগ করে নেওয়াই আড্ডা।

আড্ডাতো আমরাদের ( বিশেষ করে বাঙালির) মননের একান্ত  বা অনিবার্য-চাহিদা। 

একটু ভাল করে বলতে গেলে বলা যায় আকুতি তৃষ্ণাও। মনের মানুষদের সঙ্গে আড্ডা দেয়ার আনন্দে আমাদের নাইকোনো ক্লান্তি । 


যারা যারা আজ আমাদের আড্ডাতে আসেন নি বা কোনো কারণে আসতে পারেননি তাদেরকে বলতে চাই তাদেরকে আমরা মিস করেছি, প্রিয় মানুষদের সঙ্গে আড্ডায়  মনে একটু আলাদা ধরনের আনন্দের সৃষ্টি হয়, আর সেই আনান্দ ও প্রাণবন্ততা শরীর সুস্থ রাখে এবং মনের গভীরে একটু প্রশান্তি সৃষ্টি করে।

জীবনের  একঘেয়েমিতা কাটিয়ে  একটু নির্মল ও নির্ভেজাল আনন্দ খুঁজতেই আড্ডার আয়োজন । কিছু সময়ের জন্য নিজেদের আনন্দে-উচ্ছ্বাসে ভাসানো যায়

এই আড্ডায়।

সর্বশেষ একটা কথাই বলবো আসুন আমরা সবাই শ্যামবিহার ফেজ 2 এর সকল সিনিয়র সিটিজেন আবার একসাথে আড্ডায় বসি।

আসুন আমরা সকলে এক সাথে বসে একটু হাসি একটু প্রাণ খুলে কথা বলি।

   <---আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================



No comments:

Post a Comment