Tuesday, September 13, 2022

941>|| মানুষ শ্রেষ্ঠ ||

      941>|| মানুষ শ্রেষ্ঠ ||

                 <---আদ্যনাথ--->

কুমারের সৃষ্টি মাটির মূর্তির সামনে মানুষ মাথা নত করে, তাকে পূজা করে।

মাটির মুর্তিরকে মানুষ তার শ্রেষ্ঠ আসনে বাসায়।

কিন্তু ঈশ্বরের সৃষ্টি মানুষ নিজেদের মধ্যে ধ্বংসের লীলা খেলে, একে অপরকে হিংসা করে,নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে চলে।


ঈশ্বর সৃষ্টি করেন তাঁর শ্রেষ্ঠ কে।

কুমোরও সৃষ্টি করেন তার শ্রেষ্ঠ কে।

শুদু শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয় অধম,

আর অধমের শ্রেষ্ঠ হয় শ্রেষ্ঠ।

পদ্ম, গেলাম এবং সকল ফুল সুন্দর , তারা শুকিয়ে গেলে পাকে পরিণত হয়,

আবার সেই পাকেই সুন্দরের সৃষ্টির অঙ্কুর অঙ্কুরিত হয়।

এভাবেই সকল চক্র আবর্তনে সৃষ্টি ও ধ্বংস করে চলে। আর এভাবেই ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ অঙ্কুরিত হয়।

তাইতো বলাহয় মানুষ শ্রেষ্ঠ,

মানুষের সৃষ্টি ও শ্রেষ্ঠ।

      <---আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================

No comments:

Post a Comment