Sunday, October 30, 2022

943>|| নিঃসহায় ||

 


  943>|| নিঃসহায় ||

            <--আদ্যনাথ-->

 বর্ষীয়ান ব্রাত্যপ্রায় যখন

 একাকীত্বের যন্ত্রনা যেমন

 নিদারুণ স্তব্ধ বন্ধি জীবন

 হাসায় কাঁদায় যখন তখন।


 চাওয়া পাওয়ার কিছুই নেই

 ভালোবাসাও অবশিষ্ট নেই

 হারিয়ে যাবার উপায়ও নেই

 কিছু পাওয়ার আকাঙ্খাও নেই।

 

 শুধু আছে বয়ে চলা জীবন

 আছে অতীতের স্মৃতি মন্থন

 সাথে আছে স্বপ্নদেখার জীবন

 সব আছে তবু নিঃসহায় জীবন।


   এইতো জীবনের খেলা

  তবুও চলছে অনন্তবেলা

 জীবন সায়াহ্নে বসে একলা

  স্বপ্ন বিহ্বল ভাবনার খেলা


জীবন হাসায় জীবন কাঁদায়

নেশাও কখনো হাসায় কাঁদায়

প্রেম কখনো হাসায় কখন কাঁদায়

হাসি কান্নাই চলে জীবন ময়।


  ফেলে আসা দিন গুলির স্বপ্ন

  কিছুতেই মেলেনা হিসাবের ফর্দ

  যতই ভাবি কেবলি স্পর্ধার হর্ষ

  অলীক ভাবনায় কায়াকল্প দর্প।

  <----আদ্যনাথ রায় চৌধুরী----->

========================


No comments:

Post a Comment