Tuesday, November 8, 2022

944>|| অপাঙ্‌ক্তেয় ||

           944>|| অপাঙ্‌ক্তেয় ||

                   <---আদ্যনাথ--->

কেমনে ভুলি সেদিনের দংশন বেদনা

তাইতো আজ ভয়েই ফোন ধরিনা।

হৃদয় বিদারক সেদিনের সেই তর্ক

অহেতুক fb,wapp লাইক না-করার শর্ত।


শারীরিক কারণে মোবাইল রাখি দূরে,

রোজ রোজ দেখা হয়না তেমন করে।

তাই বুঝি কিছু  রয়েজায় ত্রুটি

আর সইতে হয় কিছু মানুষের ভ্রুকুটি।


মনে ছিল সুন্দর ভাবনা

পেয়েছিলাম মনের ঠিকানা।

হয়তো অনেক ভাবনায় জড়িয়ে

চেয়ে ছিলাম আপন করে নিতে।


যারে চাই আপন করতে 

সেই ভুলে যায় কথার ফাঁকে।

একমাত্র বন্ধুত্বই ছিল সজাগ

আজ সকলই নিয়েছে বাঁক।


আর কি হবে ফোন ধরে

সকল কথাই গেছে ফুরিয়ে।

বন্ধুত্বের বিশ্বাস টাই যে বড় ঠাঁই

তাইতো আজ পরে আছে ছাই।


আজ আমি অর্ধমৃত অবাঞ্ছিত, 

হয়তো কারুর কাছে ঘৃণিত।

আমি জানি নিজেকে অজ্ঞ অপত্য

হয়তো অতি-শিক্ষিত মহলে অর্বাচীন অপাঙ্‌ক্তেয় ।


এবার থেকে রইবো দূরে দূরে

বিশেষ শিক্ষিত মানুষেরে ছেড়ে।

কেঁদেছি অনেক বন্ধুর আঘাতে,

রুগ্ণ শরীরে আর চাইনা সামলাতে।

      <----আদ্যনাথ রায় চৌধুরী---->

==========================



No comments:

Post a Comment