945> || দুঃস্বপ্ন ||
<----আদ্যনাথ--->
কতো মানুষ হাড়িয়েজায় কারণে অকারণে,
প্রকৃত বন্ধু কি আর হারায় তুচ্ছ কারণে।
অকারনেই বন্ধু বুঝি হারিয়ে যায়
এভাবে আপনজনও হারিয়ে যায়।
ইনস্টাগ্রাম লাইক না করার কারনে,
ফেসবুক,হোয়াটস অ্যাপের কারনে।
শুভ সকাল,শুভ বিকেল,শুভ রাত্রি,
এ-হেন ইনস্টাগ্রামেই ত্রাহি ত্রাহি।
কিকরে বোঝাই কাকেইবা বোঝাই
স্মার্ট মোবাইলে অতি-বুঝদার সবাই।
যোগাযোগের সুন্দর সহজ মাধ্যম,
জ্ঞান বিকাশের সহজ সুন্দর মাধ্যম।
আজ ডিজিটাল যুগে অতি প্রয়োজন,
শিশু ও বৃদ্ধ জনের সর্বনাশের কারণ।
তথাপি স্মার্ট মোবাইল অতি প্রয়োজন,
সময়ের তালে তালে চলতে হবে যখন।
একের কারণে অন্যে অসন্তুষ্ট হয় যখন,
ইনস্টাগ্রামেরই দোষ খুঁজি তখন।
কারণে অকারণে জানিনা কোন-বারণে
নিয়মে অনিয়মে সেদিনের প্রশ্ন বানে।
নিয়ম অনিয়মের অজুহাতের কারণে
ভ্রমনের আনন্দে পড়েছিল ভাটা সামান্য কারণে।
শেষের দিনে খোঁজনী আমায় পাশেই ছিলাম,
কারণে অকারণে জানিনা কোন-বারণে।
তোমাতেইতো ভরসা করেছিলাম
মনের গভীরে ভাবনার দহণের কারণে।
সেদিন আমিতো তোমার পাশেই ছিলাম,
পোড়া ছাইয়ের মাঝে স্বপ্ন খুজছিলাম।
কত ভাবনার বাঁধন ছিল মনের মাঝে
ছিলাম আমি পথে একা দাঁড়িয়ে।
ফেরার পথে কত ভাবনার জাল ছড়িয়ে
সেযেন সবই কোথায় গেছে হারিয়ে।
মনের আকাশে জমেছে কালো মেঘ
কে জানত নেমে আসবে এমন কালো মেঘ।
সকল কিছু যেন শুধুই দুঃস্বপ্ন আজ
ভাবনায় ছিল অজস্র প্রাণের উচ্ছ্বাস।
আজ ক্লান্ত দু'চোখ, ক্লান্ত মন,
স্বপ্ন দেখতেও ভুলে গেছে মন।
ভুল করে অনেক স্বপ্ন গেঁথে ছিল মন
আজ শুধু দুঃস্বপ্নেই ভরে আছে মন।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
===========================
No comments:
Post a Comment