946>/1> || প্রকৃতি ও মন ||=1/6
946/2>|| প্রকৃতি ||==2/6
946/3>|| ইচ্ছা পূরণ ||==3/6
946/4>|| প্রকৃতির সৌন্দর্য ||==4/6
946/5>|| প্রকৃতিই ভিত্তি-মূল ||==5/6
946/6>|| প্রকৃতির মাতৃ রূপ ||==6/6
============================
946>/1> || প্রকৃতি ও মন ||=1/6
<-----আদ্যনাথ--->
পৃথিবীর সকল সম্পদ প্রকৃতির দান,
বিশ্ব-প্রকৃতির সৌন্দর্য মহা মূল্যবান।
প্রকৃতি নিজেকে সুন্দর রঙে রাঙিয়ে রাখে।
জীবজন্তু কীটপতঙ্গ সকলকে কাছে টানে
প্রকৃতির গান শুধু সেই শুনতে পায়
যে একান্ত প্রকৃতির প্রেমে পাগল প্রায়।
প্রকৃতির সম্পদ নষ্টকরা উচিত নয়,
অতিরিক্ত চাহিদা রাখাও উচিত নয়।
প্রকৃতি নিজে নিজের নিয়মে চলে
প্রকৃতি নিজের নিয়ম ভাঙতেও জানে।
প্রকৃতির কাছে মানুষ নিতান্ত অসহায়,
প্রকৃতি যেকোন মুহূর্তে পরিবর্তন ঘটায়।
ভোরের আকাশে ছবি আঁকার ছন্দ
দিনান্তে সন্ধ্যায় নানান ফুলের গন্ধ।
প্রকৃতি প্রেমিকের ভাবনার কৃষ্টি
অপরূপ দৃষ্টি নন্দন প্রকৃতির সৃষ্টি।
মন চায় ঘাসে ঘাসে শিশির বিন্দু হতে,
মন চায় গাছে গাছে ফুল হয়ে ফুটতে,
মন চায় ফুলে ফুলে মৌমাছি হয়ে উড়তে
মন চায় গাছে গাছে মৌচাক হয়ে ঝুলতে।
মন চায় পাখির মতন ডানা মেলে উড়তে
মন চায় বৃষ্টি হয়ে অঝরে ঝড়ে পড়তে
মন চায় পূর্ণিমার চাঁদ হয়ে আকাশে উঠতে
মন চায় শুকতারাহয়ে পুবআকাশে উঠতে
মন চায় নদীর উজানে বয়ে চলতে
মন চায় দূরের সাগরে গিয়ে মিলতে।
মন চায় ঝড়ের আকাশে বিদ্যুৎ চমকাতে,
মন চায় সাগরের উত্তাল ঢেউয়ে ভাসতে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী--->
=========================
946/2>|| প্রকৃতি ||==2/6
<--আদ্যনাথ-->
জগৎপ্রকৃতি বিধাতার অমূল্য দান,
জীব মাত্রেই প্রকৃতির ভালবাসর দান।
প্রকৃতি নিজেই বিশাল পুস্তকে গাঁথা
সেই পুস্তকের প্রকাশক স্বয়ং বিধাতা।
অন্ধকার আছে তাই আলোকে ভালবাসি
রাত্রি আছে তাই দিনকে ভালবাসি।
প্রকৃতিকে প্রাণ খুলে ভালবাসলে
প্রকৃতি দিয়েই যায় চায়না কিছুই বদলে।
প্রকৃতি মানুষকে সর্বদা অনেক শেখায়
কিন্তু মানুষ প্রকৃতিকেই ধোকা দেয়।
প্রকৃতি সুন্দর নানা রূপে প্রকাশিত,
আকাশের নীল মহাসাগরে দৃশ্যত।
ঝড়, তুফান,টর্নেডো,নানা রূপে প্রকৃতি,
এভাবেই প্রকৃতির শক্তিকে চিনতে পারি।
বর্ষার প্রবল বর্ষণে খেত খামার পূর্ন জল
নদী নালা পুকুর কলকল অবিরল।
যে জন ভালোবাসে প্রকৃতি কে
প্রকৃতিও ভালোবাসে তাকে।
প্রকৃতির দ্বারা সৃষ্টি প্রাণী সকল,
জীবনী শক্তির মূলেও প্রকৃতির বল।
সূর্যের কিরণ স্পর্শে জীবনের প্রকাশ
প্রভাতের স্নিগ্ধ কিরনে দিনের প্রকাশ।
বিহঙ্গের কলতানে আনন্দের প্রকাশ,
প্রকৃতির কোলে নূতনের আত্ম-প্রকাশ।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
========================
946/3>|| ইচ্ছা পূরণ ||==3/6
<--আদ্যনাথ-->
লোভ আর ইচ্ছা পূরণের ভাবনার জালে
ইচ্ছে পাখি উরেবেড়াতে চায় ডানা মেলে।
কিন্তু শুকনো পাঁপড়ির মতই ঝরে পড়ে,
দিনে দিনে বয়স বেড়ে চলে ইচ্ছার সাথে
ঈশ্বর/প্রকৃতি সর্বদা সচেষ্ট থাকে
আমাদের ইচ্ছা/চাহিদা পূরণের তরে।
চাওয়া ঠিক ভাবে চাইতে জানতে হবে,
তবেই চাওয়া পাওয়ার মনবাসনা পূর্ন হবে।
জীবন আছে তাইতো সুন্দর প্রকৃতি
শিশির বিন্দু, সূর্য রশ্মি,সকলি প্রকৃতি।
প্রকৃতির কোলেই জীবন সুন্দর সাকার
প্রকৃতি থেকে দূরে জীবন অন্ধকার।
প্রকৃতির ক্ষমা গুণ ঈশ্বরের প্রতিরূপ
জীবন মাত্রেই সৃষ্টির এক সুন্দর রূপ।
শীত গ্রীষ্ম বর্ষা সকলি প্রকৃতির দান,
প্রভাতেই শুরুহয় পাখিদের কলতান।
সকল সুন্দরের মাঝে প্রকৃতির খেলা
ঝড়,বৃষ্টি,রোদ, ছায়াও প্রকৃতির খেলা।
প্রকৃতিকে ঘিড়েই চলে জীবনের খেলা
জীবন আর প্রকৃতি ঈশ্বরের খেলা।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
========================
946/4>|| প্রকৃতির সৌন্দর্য ||==4/6
<--আদ্যনাথ-->
প্রকৃতির সৌন্দর্যে জীবন আকৃষ্ট,
প্রকৃতির দানেই জীবন সুন্দর উৎকৃষ্ট।
প্রকৃতিকে ভালবাসলে সর্বত্র সৌন্দর্য মেলে
তৃপ্তি প্রকৃতির সুন্দর সম্পদ মনের অন্তরে।
প্রকৃতি সর্বদা রঙিন আনন্দ কাননে,
জীবন মৃত্যু সকলকেই তুলে নেয় কোলে।
আনন্দ স্বরূপ সুন্দর প্রকৃতিকে চিনতে,
নিজের মনের জানালা হবে খুলতে।
শহর বা গ্রাম,প্রকৃতি সুন্দর যেথা
জীবন সর্বদা সুন্দর হবে সেথা।
ভালবেসে প্রকৃতিকে করলে যত্ন
প্রকৃতিও ফিরিয়ে দেয় শ্রেষ্ঠ রত্ন।
প্রকৃতি সৌন্দর্যে বাঙ্ময় বসন্ত ঋতুতে
জীবন চায় মিসেজেতে প্রকৃতির সাথে।
প্রকৃতিতে লুকিয়ে আছে অজস্র সম্পদ,
সেই সম্পদের অপব্যবহারে অতিশয় বিপদ।
পরিবেশ প্রকৃতিকে বোঝাই বুদ্ধিমত্তা
প্রকৃতি তো স্রষ্টার এক মহান শিল্প সত্বা।
প্রকৃতি নিজেই আবার ধ্বংসের কর্তা,
প্রকৃতির প্রত্যেকটি প্রাণ এক একটি
আত্মসত্বা।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
=========================
946/5>|| প্রকৃতিই ভিত্তি-মূল ||==5/6
<--আদ্যনাথ-->
মানুষের কামনা সুস্বাস্থ্য,সুন্দর জীবন
সুন্দর পরিবেশে আনন্দপুর্ন সকল জীবন।
ঈশ্বরের করুণায় সুন্দরপ্রকৃতির সৃষ্টি,
সুন্দর পরিবেশে গড়েওঠে জীবনের কৃষ্টি।
প্রকৃতিতে শুধু বেঁচে থাকাই কি জীবন!
সুখ,স্বাধীনতা,আনন্দ উপভোগ করাও প্রয়োজন।
বই ও প্রকৃতি মনুষ্য জীবনে শ্রেষ্ঠ বন্ধু
এদের ব্যতিরেকে জীবন অবরুদ্ধ।
প্রকৃতি এক অপূর্ব আকর্ষণীয় চুম্বক
যে প্রকৃতিকে যত ভালবাসে প্রকৃতিও তাকে ততটাই কাছে টানে।
প্রকৃতি থেকে দূরে থাকা মানে
নিজেকেই নিজে ভুলে যাওয়া।
প্রকৃতিই জীবনের আসল ভিত্তি-মূল,
প্রকৃতি ছাড়া মনুষ্য জীবন অর্থহীন।
আমরা আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো,
তবেইতো আমরা সুন্দর ভাবে বাঁচবো।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
========================
946/6>|| প্রকৃতির মাতৃ রূপ ||==6/6
<--আদ্যনাথ-->
প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক মানুষের তরে,
প্রকৃতি আর জীবন টিকেথাকে একে অপরের কারণে।
প্রকৃতি সর্বদা নানান রূপে শিক্ষা দেয়,
প্রকৃতি কে ভুলে বাঁচবার নাই কোন উপায়
বাতাস দ্রুততা আর আকাশ নিরমলতার শিক্ষাদেয়,
নদী চঞ্চলতা আর সমুদ্র বিশালতার শিক্ষা দেয়।
পর্বতের গাম্ভীর্য আর মাটির ধৈর্য
পিপিলিকার কর্ম ব্যস্ততা আর মৌমাছির কর্মকুশলতা।
প্রকৃতির প্ৰকীর্তি মাতৃ রূপেই ব্যক্ত
সূর্য, আলো আর শক্তির প্রধান উৎস।
আলো চোখ দিয়ে দেখে বুঝতে হয়
প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
প্রকৃতি আমাদের সুন্দর ও সুস্থ থাকতে সহায়তা করে,
প্রকৃতির যত কাছে থাকা যায় ততই সুন্দর থাকা যায়।
তাইতো মাঝে মাঝে বেড়িয়ে পড়তে হয়
প্রকৃতির মাঝে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াতে হয়।
প্রকৃতি সুন্দর মাতৃ রূপে সমাদৃত
বহুরূপে প্রকৃতির খেলা সদাই আদৃত।
কখন ভয়ংকর কখন ভীষণ শান্ত
বিশ্বপ্রকৃতি অফুরন্ত অনাদি অনন্ত।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
=======================
No comments:
Post a Comment