Wednesday, March 9, 2022

900> ফাল্গুনের-হোলি + (1-+-3)

 900>(1)ফাল্গুনের-হোলি। ||--1/3

         900/ (2)>||যৌবনের দোল ||--2/3

   900/(3)>|| বসন্তের আগমনে ||--3/3

 |========================


900> (1) || ফাল্গুনের-হোলি  ||

               <---আদ্যনাথ--->

আসন্ন শুভ হোলির পূর্ব ক্ষনে,

সন্দেশ----সুন্দর মনের মানুষের তরে।

আসছে হোলি  ফাল্গুনের হোলি,

সুন্দর হোক আগামী দিন গুলি।


ফাল্গুন মানেই বসন্ত আর ভালোবাসা,

ভালোবাসাকে স্মরণ করিয়ে দিতেই

মনে দোলা দিতে চায় ফাল্গুন,

প্রকৃতিরও আনন্দে গায় গান গুন গুন।


ভ্রমর ভ্রমরী ধায় মিলনের গন্ধে,

মৌমাছি মেতেছে নুতন মধুর গন্ধে।

বসন্তের অপূর্ব নানা ফুলের বাহার,

পলাশের ডালে ডালে কিবাহার কিবাহার।


ফুলের সৌরভই আনন্দ বসন্ত বাহার।

আমের মুকুলে প্রজাপতির বাহার।

ঋতুরাজ বসন্ত নিতান্ত স্নিগ্ধ শান্ত,

যৌবনের অধীর নয়নে আগ্রহ শ্রান্ত।


অর্ধ কুসুমিত গোলাপের কুড়ি,

প্রেম নিবেদনের আকর্ষণের চাতুরী।

বসন্ত আনে মনে প্রেমের বাহার,

প্রেমিক প্রেমিকার মনে প্রেমের জোয়ার।

   <--- আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================


  900/ (2)  || যৌবনের দোল ||

               <---আদ্যনাথ--->

আসছে হোলি আসছে হোলি,

প্রেম নিবেদনে রঙের হেঁয়ালি।

রঙ লাগবে মনে, হৃদয়ের গভীরে,

হৃদয় প্লাবিত আনন্দ হিল্লোলে ভরে।


বসন্তে ফুলের শোভা প্রকৃতির অর্ঘ্য,

প্রেমাবেশের ছোঁয়া স্বপ্ন পুরীর পরিচর্য।

ভ্রমরেরা আনন্দে গুন গুনিয়ে ওড়ে,

মৌমাছি মধুর লোভে ফুলে ফুলে ঘোরে।


হোলিতে  উড়বে আবির বাতাসের সঙ্গে,

হৃদয় আবেগে কেলিকুঞ্জ প্রেমাতুর অঙ্গে।

আবিরের স্নিগ্ধতা মাতাবে মনের নেশা,

হোলি নিহারিবে সিক্ত আবরু দশা।


আজ বসন্তের হাওয়া বইছে ভুবনে,

আগুন লেগেছে যেন পলাশের বনে।

দূর দুরন্তে ফুলের অপরূপ বাহার,

বসন্তের একান্ত আবিষ্ট উপহার।


বসন্তে প্রকৃতি সাজে ফুলের শোভায়,

ফুলের রেনুর গন্ধে অলি সকল ধায়।

মসলিন সিক্ত বসনে প্রস্ফুটিত যৌবন,

পাখিরাও প্রেম মিলনে ব্যস্ত চঞ্চু চুম্বন।


সদ্য প্রস্ফুটিত যৌবনে আবেগের দোল,

প্রেমিকের মনে জাগে আবেগ হিল্লোল।

প্রেম চায় সমর্পণ প্রেমিকার হৃদয়ে,

স্বপ্ন আবেগের দোল সার্থক মিলনে।


রঙে রঙে যৌবনের বাহার প্রস্ফুটিত,

রঙে ঢংয়ে জর্জরিত কুচযুগ উথলিত।

কিবাহার কিবাহার কুসুমিত তন্বী তনিমা,

রঙে রঙে পূর্ন কামিনীর সর্বাঙ্গ মহিমা।

    <--- আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================



  900/(3)    || বসন্তের আগমনে ||

          <--আদ্যনাথ--->24/02/2023

প্রকৃতি মোহময় বসন্তের আগমনে,

আকাশ বাতাস পুলকিত অপরূপ লাবন্যে।

প্রকৃতিও সেজেছে বসন্ত আগমনে,

প্রেয়সী, আমি আপ্লুত তোমার সঙ্গমে।


নয়নে মাখিয়া প্রেমের কাজল চিকন,

ওষ্ঠে ভরিয়া তৃষিত প্রেমের চুম্বন।

অঙ্গে অঙ্গে শিরায় শিরায় জাগে শিহরন,

বসন্তের প্রেম স্পর্শে পুলকিত মন।


শাখা মৃগ প্রেমে মত্ত ফুলের সৌরভে,

সোহাগে আদর আলিঙ্গন একে অন্যকে ।

পশু, কিট পতঙ্গ সকলেই প্রেমে মত্ত,

বসন্তে সকল হৃদয় প্রেমের আবেগে মত্ত।


ঋতুরাজ বসন্ত আসে প্রেমের ডালি লয়ে,

প্রেমিক প্রেমিকা সকলে উল্লসিত হৃদয়ে।

সকল হৃদয় পূর্নআনন্দ বসন্ত সমাগমে,

বনানী উদ্ভাসিত মোহময়স্নিগ্ধ চন্দ্রকিরণে।


পুষ্পবিতানে মকরন্দ-অভিলাষীর ভিড়,

বসন্তের ছোঁয়ায় আজ সকলেই অস্থির।

নির্মল আকাশে ডেকেজায় শঙ্খচিল,

যৌবনে প্রথম বসন্ত অবুঝ অশ্লিল রঙিন।


যৌবন মানেনা বাঁধা প্রকৃতির লীলা ছলে,

প্রেম আসে নীরবে বসন্তের ছলে।

বনানী রঙিন ফুলের রূপসজ্জায়,

প্রেমের প্রথম পরশে শিহরণ লজ্জায়।


কম্পিত হৃদয়ে প্রথম পরশের স্বর্গীয় সুখ,

বারেবারে মনে করিয়ে দেয়  বসন্তের দূত।

দুরু দুরু বুকে অচেনা সেই আদরের গন্ধ,

ঘন ঘন উষ্ণ নিঃশ্বাসের অপরূপ ছন্দ।


মনে আছে সেই লাজুক না বলার ছন্দ,

লাজুক শিহরণে চোখ দুটি ছিল বন্ধ।

ভ্রমরের ফুলেরমধু আহরণের আনন্দ,

মৃদু-মন্দ শীতল বাতাসে পরাগের গন্ধ।

    <----আদ্যনাথ রায় চৌধুরী--->  ===========================



No comments:

Post a Comment