903>/ 1> ||-প্রথম বসন্ত -|| 2022
2|| ফাল্গুনের আগুন ||202
3> ||-অভিলাষী হোলি -||2022
4>||প্রেমের হোলি ||2022
============================
1> ||-প্রথম বসন্ত -|| 2022
<------আদ্যনাথ--->
করোনার প্রদাহে,মন অশান্ত,
আবার হারায় বুঝি প্রেমের বসন্ত।
ব্যাকুল হৃদয় অশান্ত মন,
উদাসী মন প্রেমের স্বপ্ন সর্বক্ষণ।
বহুদিন পরে এই বসন্ত যেন নুতন লাগে,
স্বপ্নমনে অনেক না পাওয়া খুঁজে চলে।
বিরহ মণ শুধু স্বপ্নের জাল বোনে,
স্বপ্নেই নিশিদিন প্রেমের খেলা খেলে।
বসন্তের প্রেম যেন মাদকতার নেশাে,
হৃদয়ে প্রেমের ছোঁয়ার লাজুক নেশা।
শূন্য হৃদয় বসে একলা প্রমাদ গোনে,
প্রিয়া আসবে বলে অপেক্ষায় দিন গোনে।
ফুলের সৌরভে, মধুকর মধুর লোভে,
ফুলে ফুলে নেচেবেড়ায় পরাগ মেখে।
মহুয়ার গন্ধে ভালুক ছুটে আসে,
মধু আর মহুয়ার নেশায় মাতে।
প্রেমের আবেগে নয়ন কাজল চিক্কন,
প্রথম প্রেমের স্পরশ লাগি পুলকিত মন।
ওষ্ঠে ভরিয়া তৃষিত প্রেমের চুম্বন,
অঙ্গে অঙ্গে শিরায় শিরায় জাগে শিহরন।
বসন্তের আগমনে প্রেমের প্রকাশ,
নাকি প্রেমের জৌলুসে বসন্তের প্রকাশ।
বসন্তের জোৎস্না রাতে প্রেমের মিলন,
রাঙিয়ে দিতে চায় প্রেমাস্পদের মণ।
প্রকৃতি খেলাকরে বসন্তের বাতাসে,
তার উন্মাদনা বৃক্ষ লতা ফল ফুল লয়ে।
প্রকৃতির আনন্দ প্রাণী কুল জগৎ লয়ে,
প্রেম সদাই বসন্তের প্রতীক্ষা করে।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
===========================
2>|| ফাল্গুনের আগুন ||2022
পলাশবনে যেন লেগেছে আগুন,
অর্ধ কুসুমিত শুভ্র যূথিকা কানন।
যে গোলাপ ফুটবে প্রত্যুষে,
শিশিরের অপেক্ষায় আছে চেয়ে।
ষোড়শীর প্রেমের আহ্বান,
সিক্ত বসনে প্রস্ফুটিত যৌবন।
ব্যাকুল মন প্রেম চুম্বনে
উন্মুক্ত আকৃষ্ট যৌবন আনমনে।
মিলনের তাড়নায় ব্যাকুল মন,
উল্লশীত বসন্তের শিশির সিক্ত কানন।
প্রেম মিলনে প্রথম যৌবনোদয়,
বসন্তের মিলন সুখে আপ্লুত হৃদয়।
নবযৌবনের উন্মত্ত প্ৰেমের ব্যাকুলতা,
উদ্ভাসিত হৃদয়ের আকুলতা।
ফাল্গুনের উত্তাল প্ৰেমের দোল,
বসন্তে মিলনে হৃদয়ে দেয় দোল।
ফাল্গুনে ফুল ফোটা প্রেমের নিমিত্তে,
বসন্তে প্রেম আসে একান্ত নীরবে।
দুটি আকুল মনে মিলনের সুখস্মৃতি,
হৃদয়ের আহবান মিলনের স্বীকৃতি।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
=========================
3>||-অভিলাষী হোলি -||2022
<----আদ্যনাথ--->
হোলি হোলি হোলি
রঙ মাখা মাখির দিন গুলি।
বসন্তে ফুলের সৌরভ মাখা দিগন্ত,
সদাব্যস্ত মৌমাছির মনেও আনন্দ।
বসন্তের অপূর্ব ফুলের বাহার,
পলাশের ডালে ফুলের কিবাহার।
ভ্রমর ভ্রমরী ধায় মিলনের গন্ধে,
মৌমাছি মেতেছে নুতন মধুর গন্ধে।
আমের মুকুলে প্রজাপতির বাহার।
গাছে গাছে ফুলের সৌরভ বসন্ত বাহার।
ঋতুরাজ বসন্ত নিতান্ত স্নিগ্ধ শান্ত,
যৌবন অধীর নয়নে আগ্রহ শ্রান্ত।
বসন্তের স্নিগ্ধ শীতল প্রেমের বাহার,
প্রেমিক প্রেমিকার মনে প্রেমের জোয়ার।
অর্ধ কুসুমিত গোলাপের কুড়ি,
প্রেম নিবেদনের আকর্ষণের চাতুরী।
মিলনের আনন্দে হৃদয় মাতোয়ারা,
প্রেমের মিলনে আজ প্রকৃতি দিশেহারা।
হোলি নয় স্বপ্ন ভঙ্গের দিন গোণা,
হোলি প্রেমমিলন আকর্ষণের ক্ষণ গোণা।
হোলি এক রঙিন আনন্দ উৎসব বিশেষ,
হোলি এক মিলন উৎসবের মধুর আবেশ।
হোলির রঙ ও প্রেমের মধুর মিলন,
আবিরের গন্ধে, মিলনে আপ্লুত মন।
হোলির নিবেদন রঙের নানা বাহার,
হোলি রাঙিয়ে দেয় মনের ভিতর বাহার।
হোলি এক উৎসব শাসন না মানার দিন,
রঙিন এক উৎসব, প্রেম পরশের দিন।
<--আদ্যনাথ রায় চৌধুরী -->
=========================
4>||প্রেমের হোলি ||2022
<--আদ্যনাথ-->
উড়বে আবির আকাশে বাতাসে,
বসন্তের সৌরভ ফুলের রেনুর সঙ্গে।
বসন্তের সৌরভে সুশোভিত কানন,
হোলির প্রেমানন্দে আপ্লুত মন।
কাননে ফুলের শোভা প্রকৃতির অর্ঘ্য,
বসন্তের প্রেম যেন স্বপ্ন পুরীর পরিচর্য।
ভ্রমরেরা আনন্দে গুন গুনিয়ে ওড়ে,
মৌমাছি মধুর লোভে ফুলে ফুলে ঘোরে।
আসছে হোলি আসছে হোলি,
প্রেম নিবেদনে আপ্লুত রঙ-কেলি।
রঙ লাগেছে মনে, হৃদয়ের গভীরে,
হৃদয় প্লাবিত আনন্দ হিল্লোলে ভরে।
বসন্তের হাওয়া বইছে ভুবনে,
মনেহয় আগুন লেগেছে পলাশের বনে।
দূর দিগন্তে ফুলের অপরূপ বাহার,
বসন্তের একান্ত মনমাতানো উপহার।
বসন্তে আবির আর রঙের খেলা,
প্রকৃতির আনন্দ ফুলের শোভা।
বনাঞ্চল মুখরিত পাখিদের কাকলি,
বসন্তে ফুল-রেনু গন্ধে মেতেছে অলি।
পাখিরাদের প্রেমের মিলন চঞ্চু চুম্বনে,
যৌবন প্রস্ফুটিত মসলিন সিক্ত বসনে।
মনরম কেলিকুঞ্জে প্রেমিকার সঙ্গে,
বসন্তে প্রথম প্রেমের পরশ একান্তে।
সদ্য প্রস্ফুটিত যৌবনে আবেগের দোল,
পিপাসিত মনে জাগে আবেগ হিল্লোল।
প্রেমে সমর্পণ প্রেমিকার কোমল হৃদয়ে,
স্বপ্ন আবেগের দোল সার্থক মিলনে।
রঙে রঙে যৌবনের বাহার প্রস্ফুটিত,
রঙে ঢংয়ে জর্জরিত কুচযুগ উথলিত।
কিবাহার কিবাহার কুসুমিত তন্বী তনিমা,
রঙে-রঙে ভাসিল কামিনীর ঐশ্বর্য মহিমা।
------<--আদ্যনাথ রায় চৌধুরী -->------
||==========================||
No comments:
Post a Comment