902>|| ভুল-ভুল, ভুলে ভরা ভুল ||
<--আদ্যনাথ-->
ভুল হয় অজান্তে যেকোন মুহূর্তে,
ভুল হয় কখনো স্বভাবে,
ভুল হয় কখনো স্বতঃস্ফূর্ত ভাবে,
ভুল হয় কখনো ইচ্ছাকৃতভাবে।
ভুলকে শোধরাতে বহু সময় লাগে,
ভুলের যে ক্ষতি হবার হয়েই যাবে,
তবুও সকল ভুল কি আর শোধরায়,
আর তাই ভুলের মাশুল দিতেই হয়।
হোঁচট খেলে চলার পথে,
পথের পাথরের দোষ হবে।
জলে ডুবে গেলে সাঁতার নাজেনে,
তখন জলেরই দোষ হবে।
কোন কাজে ভুল যদি হয়,
শেষে তবে ভাগ্যর দোষ হয়।
জেনে-না-জেনে করে এতো ভুল,
কেউ স্বীকার করেনা নিজের ভুল।
নিজের ভুল স্বীকার করাটাই বুঝি
মানুষের সম্মানের ব্যাপার হয়।
তাইতো মানুষের বিচিত্র স্বভাব,
মানুষকে বুঝতে পারাই বড় কঠিন হয়।
প্রতিটি মানুষের স্বভাব আলাদা,
প্রতিটি মানুষের চরিত্র আলাদা,
প্রতিটি মানুষের বুদ্ধি আলাদা,
প্রতিটি মানুষের লড়াই আলাদা।
তথাপি সকলকে নিজের মতন ভাবি,
নিজেকে সদা সর্বদা প্রচ্ছন্ন ভাবি।
যা পাই আরও চাই,আসলটাই যে ভুল
সকলের এক মানসিকতার আশা করাই ভুল।
ভুলে ভরা জগতে কে শোধরাবে ভুল,
কে বলবে কোনটা ঠিক কোনটা ভুল।
ভুলে যার ক্ষতি সে কষ্ট পায়,
ভুলে যার লাভ হয় সে আনন্দ পায়।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment