901>|| আমি আছি ||
<--আদ্যনাথ-->
আমি আছি,
সুন্দর, ভালো আছি
সর্বদা সকলের সাথে আছি,
সারাদিন নিজেকে খুব ভাল রাখি।
এই সমাজ আছে তাইতো আমি আছি,
এই গাছ-পালা আছে তাইতো আমি আছি,
এই পশু-পাখি আছে তাইতো আমি আছি,
এই সকলে আছে তাইতো আমি আছি।
এই যে ক্ষেত খামার ইট পাথর মাটি,
সকল কিছুকে নিয়েই আমি টিকে আছি।
এরা না-থকলে জীবনটাই ফাঁকি,
ঠিক যেন গভীর নরকে বসে আছি।
আজ বুঝেছি যে আমি কত অজ্ঞ,
সকলের কাছেই আমি কৃতজ্ঞ।
এই গাছ-পালা পশু পাখি যত,
বন্ধু,পরিজন,সকলের কাছেই কৃতজ্ঞ।
এখনো ভালো আছি তাই
সকলকে কৃতজ্ঞতা টুকু জানাতে চাই।
মনের আনন্দ সকলকে বিলাইতে চাই,
চাই সকলকে আরও কাছে পেতে চাই।
এই সামান্য বার্তা টুকুই দিতে চাই,
সকলের আশীষ কুড়াইতে চাই।
মনে প্রানে সকলকে বিস্বাস করতে চাই,
এই প্রকৃতির মাঝে ভালো থাকতে চাই।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment