929>13th Aug 2022::--অপরাজিতা::--
NGO Aprajita র প্রেরণায় এবং ওদের উৎসাহের ক্ষুদ্র প্রয়াসে
13/08/2022
বিনিপয়সার বাজার।
বর্ধমান-পশ্চিম, চরণ পাড়া।
জাদবগঞ্জের আউশ গ্রামের চরণ পাড়ার পূর্বিতা নামক এন জি ও র তত্ত্বাবধানে অপরাজিতার আয়োজনে সংগঠিত হলো বিনিপয়সার বাজার।
সেখানে আমরা অপরাজিতার সাথে কিছু সামগ্রী নিয়ে জামা, কাপড়, চাদর, মশারি,
খেলনা, খাতা, কলম, বই,নিয়ে উপস্থিত ছিলাম।
গ্রামীণ এলাকা জায়গাটা বর্ধমানের আউশ গ্রামের যাদবগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চল চরণ পাড়া। ভীষণ রুগ্ন ও দরিদ্র সীমানার নিচে বসবাস করা এক গ্রামীণ এলাকা।
আমাদের বাড়ি ঘরের অতিরিক্ত জিনিষ
এবং কিছু নুতন পোশাক কাপড়,মেয়েদের শাড়ি ইত্যাদি রাখলাম ওদের সামনে বললাম এটা বিনিপয়সার বাজার। তোমরা নিয়ে যাও যার যেমন দরকার। সেখানে ছিল ছোট থেকে বড় সকলের জন্য জামা পেন্ট,কাপড়, মশারি, চাদর। কিছু আসবাস জিনিষ পত্র,বেশ কিছু খেলনা সামগ্রী, কিছু নুতন খাতা বই, প্ৰন্সিল কলম ইত্যাদি।
ওরা সে গুলি পেয়ে যে কতটা খুশি হয়েছে , ওদের মুখের সেই আনন্দ-পূর্ন তৃপ্তির হাসি, যা আমাদের মন প্রাণ পূর্ন করে দিয়েছে।
সার্থক হয়েছে আমাদের সারাদিনের প্রয়াস।
ওরা খুশিতে নেচেছে, গেয়েছে আমাদের হৃদয় ভরে দিয়েছে।
আমাদের প্রচেষ্টায় সমান্য একটু হলেও স্বর্থকতার রং লেগেছে। তাইতো আবার যাবো ওদের কাছে এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছি।
ফেরার পথে বর্ধমানের সিতাভোগ,মিহি দানা,শক্তিগরের ল্যাঞ্চা কিনে বাড়ি ফিরলাম।
ঘন সবুজের মাঝে মুক্ত হওয়ায় নির্মল শান্ত পরিবেশে কিছুক্ষন আনন্দ উপভোগ করতে আবার যাবো।
============================
No comments:
Post a Comment