Sunday, August 14, 2022

931>|| সময় কথা বলে ||

 931>|| সময় কথা বলে ||

                 <--আদ্যনাথ-->

সময় কথা বলে

পুরোনো দিনের কথা মনেপড়ে।

ভালোলাগার দিনগুলো

বোধহয় হারিয়ে গেছে।


একলা-মন অনেক কিছু খুঁজে চলে,

মনের মানুষ গুলিও হারিয়ে গেছে।

স্বার্থ আর লোভ ছড়িয়ে আছে,

কেমন যেন নির্লজ্জ্য বেআব্রু লাগে।


ভালোবাসা বোধহয় হারিয়র গেছে,

মানুষ গুলো বুঝি রোবট হয়ে গেছে।

অর্থের লালসায় নিজেকে ভুলে গেছে,

অর্থের কালো গহ্বরে  বেঁচে থাকে।


ভালোলাগা আদোর মাখা দিন গুলো,

স্বপ্ন হয়ে বেঁচে আছে গভীর মনে।

শরতের সন্ধ্যায় একটু মিষ্টি হওয়া,

মনের কোণে দোলদিয়ে যায় একলা।


কতো স্বপ্ন গল্পকথা গভীর রাতে,

গঙ্গার পারে, নির্জন সৈকতে।

আকাশের নীচে শুয়ে গভীর রাতে,

সমুদ্র সৈকতের বালু গায় মেখে।


সব গল্প স্বপ্ন হয়ে হারিয়ে গেছে,

বয়সের ভারে স্মৃতি গুলো হারিয়ে গেছে।

যা আছে যেটুকু এখনো আছে,

শুধু সময়ের অপেক্ষায় দিন গোনে।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

==========================


No comments:

Post a Comment