933> || আনন্দের দিশা ||
<---আদ্যনাথ--->
শোক মানুষকে মুহ্যমান করে,নিঃস্ব করে,
আবার শোক মানুষকে পরিণতও করে।
শোক নিয়ে ডুবে থাকলে বাঁচা কঠিন হয়,
শোককে ভুলে নুতন করে বাঁচতে হয়।
শোককে ভুলতে হাসি খুশি থাকতে হয়,
দরিদ্র অসহায়ের সহায় হতে হয়।
শিশুদের সঙ্গে মিশে আনন্দে থাকতে হয়।
দুঃখী জনের মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করতে হয়।
এভাবেই নিজের শোককে ভুলতে হয়,
সকলের সাথে আনন্দে বেঁচে থাকতে হয়।
জীবন আছে, তাইতো শোক দুঃখ আছে,
নিজেই নিজের শোক দুঃখ কে জয় করতে হবে।
আনন্দ সাগরে ডুবিলে মন,
শোক দুঃখ আর রবেনা তখন।
যেথা আনন্দ সেথাই বৃন্দাবন,
হৃদয় মাঝেই বসেন মধুসূদন।
কোথায় স্বর্গ কোথায় নরক,
সকলি বুঝি হৃদয় মাঝে রয়।
আনন্দে পূর্ন রহিলে হৃদয়,
শোক দুঃখ সেথা কি আর রয়!
আনন্দই দেখায় জীবনের পথ
দুঃখ সদাই অন্ধকারের সাথ।
হৃদয়ভরা যার হা-হুতাশ ব্যাকুল,
সেই দুঃখীজন পায়না কোনকুল।
আনন্দ সাগরে ডুবিলে মন,
হৃদয় আনন্দ পূর্ন রয় অনুক্ষণ।
নদী মোহনায় সাগরে মিলন,
আনন্দের উচ্ছ্বাস ঢেউ অবিরল।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
===========================
No comments:
Post a Comment