932>|| ভালোলাগে ||
<--আদ্যনাথ-->
ভালোলাগে কারণ
মনেরাখেন রোজ সকালে।
কিছু লেখেন মনেকরে,
কিছু বলেন আদর করে।
কিছুপ্রাপ্তি খুঁজি অবিধানে,
কিছু খুঁজি মনে মনে।
ভালোলাগে কারণ
মনেরাখেন রোজ সকালে।
কিছু ভাবনা মনে জাগে,
কিছু বলতে ইচ্ছা করে।
কিছু চাওয়া পাওয়া থাকে মনে,
কিছু নুতন ভাবনার দুয়ার খোলে।
ভালোলাগে কারণ
মনেরাখেন রোজ সকালে।
কিছু স্বপ্ন মনে জাগে,
কিছু না বলা কথা গোপন থাকে।
কিছু খোঁজে মন অনেক ভেবে,
কিছু পেয়েজায় অতি সহজে।
ভালোলাগে কারণ
মনেরাখেন রোজ সকালে।
কিছু থাকে লোকচক্ষুর আড়ালে,
কিছু ভাবনার জটিলতা বাড়ে।
কিছু পরশের আদর ভালো লাগে,
কিছু পাওয়া মনের গোপনে থাকে।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
=========================
No comments:
Post a Comment