Friday, September 2, 2022

934> || ভাল আছি ||

 


  934> ||  ভাল আছি ||

            <---আদ্যনাথ-->


কেমন আছি!!

খুব সহজভাবে বললাম, 

ভালো আছি, বেশ ভালো আছি।

হাঁটুর ব্যাথা,বয়সের ভার,

রেলিং ধরেই উঠতে হয় দোতলায়।

ছাদে যাওয়া টা ভুলেই গেছি বোধ হয়।

দাঁতের কারণে,কিছু পারিনা চাবাতে,

রুটিও খেতে হয় চটকে মেখে।

ওরা আসেনা ফোনেই জানতে চায়,

 বলি  ভাল আছি,বেশ ভালো আছি।


সব কিছুই যেন ঝাপসা দেখি,

পড়তে চাই কিন্তু সব ঝাপসা লাগে

লিখতে বোধ হয় ভুলেই গেছি।

ব্যাঙ্কে সই মিলতে চায় না,

বার বার হাতটা কেঁপে কেঁপে যায়।

গিন্নি বলে ইচ্ছা করেই নাকি শুনিনা,

ইচ্ছা করেই নাকি লিখিনা,

হাত যে কাঁপছে সেটা কেউ দেখে না।

কেমন আছি,ফোনেই জানতে চায়,

বলি  ভাল আছি,বেশ ভালো আছি।


চাওয়া পাওয়ার পেয়েছি অনেক,

তবুও রয়ে গেছে কিছু শেষ।

মনটাকে অনেক নিয়েছি গুটিয়ে  

তবুও মনেনা মন চায় ছুটতে চুটিয়ে।

চায় দৌড়ে বেড়াই পাহাড়, জঙ্গল,

তাইতো ডুয়ার্স যাবো বেঁধেছি কোমর।

হয়তো হয়েছে কিছু বয়স বেশি

মন মানতে চায়না যৌবনের বেশি।

ফোনেই জানতে চায়,কেমন আছি,

বলি  ভাল আছি,বেশ ভালো আছি।


হয়তো কমেছে হাত,পা,কোমরের জোর,

তথাপি মনে আছে অফুরন্ত জোর।

ঘুরে বেড়াবো দেশ বিদেশ,জঙ্গল,পাহাড়

মনের ইচ্ছা পূরণে অতিশয় তৎপর।

বয়সের সাথে অনেক কষ্টও বাড়ছে

হোকনা কষ্ট সহ্য করতেও হয় জানতে।

মনের ইচ্ছা পূরণে যদি হয় শরীর পতন,

ক্ষতি কি এভাবেই যদি হয় ইচ্ছা পূরণ।

ওরা ফোনেই জানতে চায় কেমন আছি,

বলি  ভাল আছি,বেশ ভালো আছি।

   <---আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================

=====================


No comments:

Post a Comment