935>|| এটাই জীবন ||
<---আদ্যনাথ--->
জীবন নিজেই এক আনন্দ সাগর,
যে সাগরের নির্দিষ্ট সীমা থাকেনা।
জীবন নিজেই কিছু দুঃখ,
যে দুঃখের কোন সমাধান থাকেনা।
জীবন নিজেই কিছু প্রশ্ন,
যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়না।
জীবন নিজেই কিছু ভুল,
যে ভুল কখনো শোধরান যায় না।
জীবন নিজেই কিছু কষ্ট,
যে কষ্ট কাউকেই বলা যায় না।
জীবন নিজেই কিছু চাহিদা,
যে চাহিদা তৃপ্তি দায়ক হয় না।
জীবন নিজেই কিছু ইচ্ছা,
যে ইচ্ছা কোনদিনই পূর্ন হয় না।
জীবন তো খুশি চায়,
যে খুশির কোন বাঁধন থাকে না।
জীবনে সুখী মানুষ সেই জন,
সর্বদা কর্ম ব্যস্ত যার জীবন।
সংসারে দুঃখী মানুষ সেই জন
অপরের খুশীতে ত্রস্ত সেই জন।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
No comments:
Post a Comment