Monday, September 12, 2022

940>|| বিশ্বাস ||

      940>||  বিশ্বাস ||

                  <--আদ্যনাথ-->

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

জ্ঞান ও সত্যের নাই কোন নির্দিষ্ট সংজ্ঞা,

বিশ্বাসেরও নাই সর্বজনসম্মত সংজ্ঞা।

বিশ্বাস মানে আস্থা অথবা ভরসা,

বিশ্বাস, নিশ্চয়তার উপর আস্থা।


সন্দেহ মুক্তহলেই বিশ্বাসে বাড়ে ভরসা,

মনে প্রানে একান্ত  ভরসা করাই বিশ্বাস।

বিশ্বাস অর্জন করা বড়ই কঠিন,

কিন্তু বিশ্বাস হারান অতি সহজ।


বিশ্বাস অতি ভঙ্গুর

সহজেই হারিয়ে বা ভেঙে যায়।

হারিয়ে যাওয়া বিশ্বাস 

ফিরে পাওয়া যায়না আর।

বিশ্বাস জীবনকে অনেক শেখায়

অবিশ্বাস জীবনকে করে তোলে দুর্বিষহ।

বিশ্বাস সত্যের আর এক রূপ,

বিশ্বাস সত্যতেই শুরু সত্যতেই শেষ।


   বিশ্বাসে বাড়ে ভক্তি

ধর্মের বিশ্বাসে বাড়ে মনের শান্তি।

ধর্মের গোড়ামীতে বাড়ে নানা অশান্তি।

অতিবিশ্বাসের ফল অন্ধবিশ্বাস।


মানুষ কে বিশ্বাস করা একান্ত উচিত,

বিশ্বাস যোগ্য মানুষ নির্বাচন বড়ই কঠিন।

বিশ্বাস করা যেমন কঠিন,

অবিশ্বাস করা ততোধিক কঠিন।

<---আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================


No comments:

Post a Comment