Monday, September 12, 2022

937>|| একলা মন ||+938

 937>|| একলা মন 

938>|| বুঝেছি যত্নে ||

===========================

   937>|| একলা মন ||

              <--আদ্যনাথ--->

সকল কাজের মাঝে,

হয়তো দিনের শেষে,

হয়তো  কাজের শেষে,

কিছু ভাবনা ভাবায় সবশেষে।

বহু পথ চলেছি নানান দেশে,

নানান বেশে, 

নিত্য নুতন পরিবেশে,

শেষ যাত্রার ট্রেনটিও ধরতে হবে।


তাই তো শেষের দিনের শেষের তরীটির খোঁজের ভাবনা।

আছে নানান ভাবনা 

নয়তো কোন অলীক কল্পনা।


ভাবনা গুলি ভাবায়,

দূরের স্বপ্ন দেখায়,

ভাদ্রের বৃষ্টি ভেজা সকালে ভাবায়,

মোহ ময় আকাশটা অনেক ভাবায়।

মাঝে মাঝেই ভাবায় অনেক,

দুরন্ত সেই দিনের কিছু ক্ষনের,

মন না চাইলেও প্রাণের টান যে থাকে,

কি করে কেমনে ভুলবো তারে!!


আমি এক ভবঘুরে,

ঠিকানা খুঁজি ঘুরে ঘুরে,

হয়তো ছিল একদিন আদোর করে

হরিয়েছি হয়তো অবহেলা করে।

মনে মাটির টান যে আছে,

একলা মন অনেক ছবি আঁকে।

   <---আদ্যনাথ রায় চৌধুরী--->

======================

    938>|| বুঝেছি যত্নে ||

                  <---আদ্যনাথ--->

বুঝেছি অনেক যত্ন করে

আরও কিছুকাল বাঁচতে হবে।

জানিনা কোন আদরে,অনাদরে,

শেষের দিন আসবে কেমন করে।

আজ তাই ভাবছি সারা দিন,

সবকিছু থাকতেও আমি নিতান্ত দীন।

জানি মন ভাবনার অধীন,

তবুও ভাবায় স্বপ্নে সেইদিন।


জীবমাত্রেই সময়ের হাতে পরাধীন,

সময়ের শেকল ভাঙ্গা অসম্ভব কঠিন।

সময়ের গতি পথ বড়ই মসৃণ।

সময় অবশ্যই সম্পুর্ন স্বাধীন।

অনেক ভেবেও বুঝিনাই কিছু

নানান সংস্কারের আছে পিছু টান কিছু।

সংসারের কিছুই দেখিনাই, 

সময়কে অবহেলা করে কিছুই বুঝিনাই।


মুহূর্ত দেখে হয়না কারুর জন্ম,

মুহূর্ত না দেখেই আসবে মৃত্যু।

তবুও সকল কাজেই খুঁজেছি শুভ মুহূর্ত,

নিত্য নুতন হরেক কর্মের হরেক মুহূর্ত।

সময়ের দুরন্ত প্রলয় আবর্তে,

বৎসর মাস দিনগুলি তর্ক বিতর্কে।

একলা নিরালায় ভাবনা দিনশেষে, 

ফেলে আসা দিনগুলির স্বপ্ন আবেশে।

     <---আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================


No comments:

Post a Comment