Saturday, September 10, 2022

936>|| আমার জন্মদিবস ||

     936>|| আমার জন্মদিবস ||

                        <---আদ্যনাথ--->

আজ,10 সেপ্টেম্বর::--

আজ, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।

তাই বুঝি আজ, আমার জন্মদিবস।


আত্মহত্যা, মনের এক করুন প্রবণতা,

এহেন প্রবণতা প্রতিরোধের জন্য চাই একান্ত ভালোবাসা।

আত্মহত্যা প্রতিরোধের একমাত্র পথ

একান্ত ভালোবাসা।


আমরা ভালোবাসি তাই পাই সুগন্ধ,

ভালোবাসি খাবার আর তার সুগন্ধ,

ভালোবাসি মাকে,পাই মায়ের স্নেহের গন্ধ,

ভালোবাসি পুজো তাই পাই পূজার গন্ধ।


ভালোবাসি প্রকৃতির আদর মাখা গন্ধকে।

ভালোবাসি শরতের মেঘ মুক্ত আকাশকে।

ভালোবাসি ছয় ঋতুর প্রকৃতির ছন্দকে,

ভালোবাসি মাতৃ ভূমির মাটির গন্ধ কে।


ভালোবাসি সকল ধর্মের মানুষ কে,

ভালোবাসি সকল অসহায় জনকে।

ভালোবাসি ওই সকল পথ শিশুকে,

ভালোবাসি ওদের ভালোবাসা দিতে।


ভালোবাসি গ্রাম বাংলার মাটি কে,

ভালোবাসি গ্রাম বাংলার জল বায়ুকে।

ভালোবাসি  ভাঙাওই কুঁড়ে ঘরটিকে,

ভালোবাসি সকল মায়ের আঁচল কে।


ভালোবাসাতে চাই বিশ্বের সকল দুঃখী জনকে,

ভালোবাসাতে চাই সকল অবহেলিত 

'মা' কে।

ভালোবাসাতে চাই দীন-দরিদ্র হতাশা-গ্রস্থ ভগ্নহৃদয় জনকে,

মানুষ হতে চাই,হৃদয় দিয়ে ভালোবেসে মানুষকে।

    <----আদ্যনাথ রায় চৌধুরী-->

===========================





No comments:

Post a Comment