905> || চলেগেল মৃদুল দা ||
প্রিয়জন চলেজায় নীরবে
ব্যাথা রেখেজায় ধীরে আড়ালে।
আপনজনের অসুস্থতার ভাবনায় মন যখন ভাবে,
হঠাৎই খবর পাই তার চির বিদায়ের।
বড় আপন ও প্রিয় ছিলেন মৃদুল দা
আমাদের আশা ভরসার মৃদুল দা।
শিক্ষাপ্রসার ও জনকল্যাণ সংসদ।"
আবার একবার অভিভাবক শূন্য হল।
আমরাও হারালাম আমাদের আদরের দাদা ও অভিভাবককে।
আমাদের আদরের মৃদুল দা,
আমাদের ছেড়ে, ইহলোকের মায়া জাল ছেড়ে চলেগেল। চলেগেল পুরানো ঠিকানা ছেড়ে নুতন ঠিকানায়, মঙ্গলময় ঈশ্বরের চরণ তলে 10ই এপ্রিল 2022।
আজ 10 এপ্রিল 2022 রাম নবমীর
শুভ লগ্নে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে বসন্তের নবরাত্রি রাম নবমী।
বাসন্তিপূজার নবরাত্রির শুভ ক্ষণে
একনিষ্ঠ সমাজ সেবক ও মহা পুণ্যবান
আমাদের আদরের মৃদুল দা ( মৃদুল কান্তি দাম) চলে গেলেন নিজ ধামে, ঈশ্বরের চরণ তলে।
Mridul Kanti Dam
General Secretary of
"Shiksha Prasar O Janakalayan Samsad."
এমন দুঃসংবাদ লিখতেও হাত কাঁপছে।
মৃদুল দার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
A sad news-------
10th April 2022
To day Mridul da, left this world and
Went on the path of eternity.-----
Because of such bad news I am Extremely shocked.
Our respected Mridul Kanti Dam,
General Secretary of
"Shiksha Prasar O Janakalayan Samsad."
He is no more with us today.
========================
|| অঘটন ঘটেজায় হঠাৎ ||
হঠাৎ হঠাৎ এমন অঘটন ঘটেজায়
যার বেদনা জীবন ভর বয়ে চলতে হয়।
চলে গেলেন আমাদের মৃদুল দা (মৃদুল চন্দ্র দাম, সাধারণ সম্পাদক,
শিক্ষাপ্রসার ও জনকল্যাণ সংসদ)
হৃদয়ে রয়েগেল বেদনার গভীর দাগ।
কি করে ভুলবো ওনার নাথাকার বেদনা
বার বার চেষ্টা করেও বুঝতে পারছি না।
সংগঠনের কি হবে,কি করে চলবে,
কত দুস্থ শিশু ওনার পথ চেয়ে থাকে বসে,
তাদের চাহিদা পূরণ হবে কি ভাবে?
আমরা তো এক একটি পদ ধরে বসে আছি।
কোন কাজেই কোনদিন হাত বাড়াই নি,
মৃদল দা ই নিজেকে উজাড় করে দিতেন,
ওনার শূন্য স্থান অপূর্নই রয়ে যাবে।
আমরা একটু শোক প্রকাশ করেই বাহবা লুটবো,
কিন্তু কিহবে ওই ভবিষ্যতের শিক্ষার্থী দের,
হয়তো ওরা সহায়তা পাবে কারুর একটু
সৌজন্যে,
কিন্তু আপন করে নেবার মতন কাউকে কি পাবে!
জানি শিক্ষার প্রসার হয়তোবা হবে,
কিন্তু সেই একান্ত হৃদয় দিয়ে জনকল্যাণ কি হবে?
এই টুকুই আজ আমাদের ভাবতে হবে।
আমাকে দিন রাত ভাবাচ্ছে।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
11ই এপ্রিল 2022
========================≠
No comments:
Post a Comment