Monday, April 18, 2022

906>|| মৃত্যু শয্যা ||

           906>|| মৃত্যু শয্যা ||

                        <--আদ্যনাথ-->

মনেহয় যেন আছি গভীর ঘুমে,

বাঁশের মাচায় শায়িত আঙ্গনে।

আপাদমস্তক ঢেকে রাখা আছে,

যত্নে এক ফালি সাদা কাপড়ে।

উপরে সাজানো সাদা ফুল ও মালা,

ফুলওঅগরুর গন্ধে মোহময় সন্ধ্যাবেলা।

নিকটেই ছিলাম বসে অনড়,

যে শরীরে ছিলাম এতোগুলি বছর।

ফুল ও মালায় সাজিয়ে রেখেছে যত্নে,

এতো আদর যত্ন দেখিনাই আগে।

ঐযে স্ত্রী,সন্তানেরা এখনো কাঁদছে,

কতো মানুষ অঙ্গনে জড়ো হয়েছে।

ভালোকরে বেঁধে নিচ্ছে লাশটা,

বাঁশের মাচার সাথে চারি পাশটা।

কিজানি চলছে এ কেমন খেলা,

ঘরে যেন আজ বসেছে মেলা।


এতো মানুষের এমন ভালোবাসা,

আগে দেখিনি,পাইনি কখনো।

মনে এই টুকুই-তো ছিল আশা,

আজ সকলেই আছে কাছে,

শরীরটা ছেড়ে আমি একলা দূরে বসে।

কত কাজ ছিল,

আজ হঠাৎ সব থেমে গেল।

কেউ কেউ তারাদিলো,

আর দেরি না করে জলদী করো।

তাই এবার চারজনে মিলে,

বোল-হরি-বলে,নিল কাঁধে  তুলে,

বোল-হরি,হরি-বোল-বলে,

সকলেরই বোধহয় দুঃখী মন,

হয়তো কারুর অশ্রুপূর্ণ নয়ন।

সকলের মুখে একই বোল,

বলো-হরি-হরি-বোল।


বুঝলাম এই চির বিদায়ের বোল,

সব চাওয়া পাওয়া,বেদনার শেষ বোল।

আপন কি পর, নেই অবসর,

সকলের মুখে সেই একই বোল।

ঢুকিয়ে দিলো ইলেকট্রিক চুল্লিতে,

ভীষণ সেই আগুনের চেম্বারে।

নিমেষে শরীরটা গেল ঝলসে,

আমি অসহায় দর্শকের বেশে,

বোধ করছিনা কোন জ্বালা যন্ত্রনা,

শুধু বুঝলাম আমি আছি শরীর ছাড়া।

যে ছিল একান্ত আদরের,

সেই কান্নায় ভাবুক হয়ে,

প্রথমে আগুন দিয়েছিল মুখে।

ছিল শরীর একটা, 

নামও ছিল একটা,

আজ বুঝি মুছে গেল সবটা।

    <--আদ্যনাথ রায় চৌধুরী-->

======================


No comments:

Post a Comment