907>|| অন্তিম যাত্রা ||
<---আদ্যনাথ--->
সকলের মুখে একই বোল,
বোল-হরি-হরি-বোল,
ঐ একটি নামের বোল,
বোল-হরি-হরি-বোল-হরি-বোল।
এতগুলো বছর মেটাতে পেটের জ্বালা,
নানান চাহিদায় হয়েছি ফালা ফালা।
আজ হঠাৎ যমরাজ ও তার চেলা,
এনেছে আমায় মেটাতে তাঁদের পালা।
করছে হম্বি তম্ভী ভয়ঙ্কর যমদূত সকল,
জানলাম বুঝলাম যমালয়ের গেঁরাকল।
এখানে চলেনা ঘুষ পৃথিবীর মতন,
যমালয়ে চলে যমরাজের শাসন।
অনেক চাহিদা অনেক আশা ছিলো,
দুঃখ গুলি একান্ত ব্যক্তিগত ছিলো।
তাইতো আজ লাগে বড় ভালো,
মৃত্যু তেই সকল সত্য উপলব্ধি হল।
মৃত্যই চিরন্তন চির সত্য,
মৃত্যুই পুনর্জন্মের একান্ত শর্ত।
মানুষের অসম্ভব অসাধ্য কিছুই নয়,
একমাত্র মৃত্যুকে উপেক্ষা করাই সম্ভব নয়।
চারজনের কাঁধে চড়ে শ্মশান যাত্রা,
হরি বোল বলে বাড়ায় উল্লাসের মাত্রা।
অন্তিমে আগুনেই শুরু ঐহিক যাত্রা,
সাঙ্গ হোল আমার অন্তিম যাত্রা ।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
No comments:
Post a Comment