914>|| স্বখাত সলিল ||
<--আদ্যনাথ-->
লংঘেছি কতো নদী নালা শৃঙ্গ,
এখন থেমেছি মোহনায়,
পাইনি খুঁজে কোনদিন তল,
স্মৃতির সেই আসমুদ্র হিমাচল।
মনেবলছিল চিরকাল,
অচল হবেনা বৃদ্ধ কাল,
মনবল এখনো আছে তুঙ্গে,
পরিবেশ বাঁধ সেধেছে নিয়তির সঙ্গে।
চিলের ডানা হয়েছে ভারী
ঠোঁট নখ গুলি অকেজো হয়েছে আজি
বাঁচার তীব্র লড়াইয়ে জীবন ধরেছে বাজি
বহু যাতনা তীব্র মনোবল ফিরে পেতে নুতন জীবন খানি।
মরণ রোগ বেঁধেছে বাসা দেহে
অনেক আশা বুঝি বিনাশ হয়ে গেছে।
খুঁজে মরি আকাশ পাতাল
বুঝেও দুষি সময়ের কাল।
চলছে চলুক নদীর ধারা,
যতদিন পাবে জলের প্রবাহ ধরা।
বয়ে চলুক আপন গতিতে
মনের আকাঙ্খা সঙ্গমে মিলিতে।
নহি অসহায়, কিন্তু ক্লান্ত সন্তপ্ত বিধ্বস্ত
রাখিনি কোনদিন সময়ের হিসাব।
হেসে খেলে চলছে জীবন,
কে রাখে কার মনের হিসাব।
<---আদ্যনাথ রায় চৌধুরীর-->
==========================
No comments:
Post a Comment