912>|| একটু হলেও ভাবি। ||
<--আদ্যনাথ-->
হারিয়ে গেছে সবটুকু,
হারিয়ে গেছে সেই ভাবনা টুকু।
হারিয়ে গেছে অনেক কিছু,
হারিয়ে গেছে সবকিছু।
জানি ফিরে পাবনা আর কিছু,
হারানো স্বপ্নে মিশে গেছে সবকিছু।
আমার আমার করেই বার বার,
সত্তর পারকরেও মাঝি বাইছে দাঁড়।
আজ নাই নদীতে জল নাই খাল,
শুধুই বালুময় ধূ-ধু মরীচিকার ছল।
পাইনি কোন ডাঙ্গা পার,
চারিদিকে শুধুই হাহাকার।
আজ বুঝলাম স্বপ্নের জীবন তরী,
আশার হাঁহাঁকারে ভরেছে খালি।
তাইতো এখনো আছি,
আজও বসে আছি।
অনেক আদরে ধরে আছি,
সম্বল মাত্র ভাবনার দড়ি কাছি।
জানিনা কখন ছিঁড়ে যাবে,
পাল ছিঁড়ে ভেসে যাবে।
বিশালের মাঝে হারিয়ে যাবে,
হয়তো গভীরে তলিয়ে যাবে।
তবুও আশায় বুকেবেঁধে আছি,
আলগা না-হয়েজায় হাতের কাছি।
দিনের শেষে সূর্য্য গেল অস্তাচলে,
ভাবনা গুলো ভাবিয়ে চলে।
আকাশের তারা গোনার ছলে,
সন্ধ্যারপরে রাতের সন্ধকার নামে।
সবকিছুই আজ হারিয়ে গেছে,
মনের ব্যথাগুলো শুঁকিয়ে গেছে।
চোখের জল কখনযেন হারিয়ে গেছে,
নিজের লজ্জা লুকাই নিজের কাছে।
সকলেইতো আছে দূরে কাছে,
ভাবনা,কেউ যদি কিছু ভাবে।
বিশালের মাঝে হারিয়ে যাবে,
জানিনা কখন কাছি ছিঁড়ে যাবে।
তবু এখনও আছি,
একটু হলেও ভাবি।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment