915> || বুনো ফুল ||
<---আদ্যনাথ--->
বনের ঐযে বুনো ফুল গুলি,
কি অপূর্ব, বনেই সুন্দর ওগুলি।
মানুষ তো কতই আছে,
কে কাকে ডেকে নেয় কাছে।
যার ছিল ভাবনা যাবে দূরে,
সেই বার বার আসে ঘুরে ফিরে।
সোজাপথে বুঝি পথ হারায়,
বাঁকা পথে আনন্দ খুঁজে পায়।
পথিক তুমি দাঁড়াও কিছু ক্ষণ,
মৌ-মাছি ব্যস্ত করতে মধু আহরণ।
ভ্রমরের গুণ গুণ পলাশের লাল
অন্তর মন গেয়ে চলে মিলনের গান।
ফুলের সুন্দরতা থাকে ততক্ষণ,
যৌবন আছে তার যতক্ষন ।
ফুল তো ঝরবেই সময়ের ডাকে
প্রেমলীলা চলে যৌবনের কোলে।
প্রেমিক প্রেমে মাতে যৌবনের ডাকে
কতো কিছু হারিয়ে যায় যৌবনের ঝরে।
ভাবনার জাল বুনেচলে সুপ্ত মনে,
হারানো মন কি আর ফিরে আসে।
যৌবন তো ক্ষনিকের অলীক স্বপ্ন,
পাগল করার মোহময় রঙিন গল্প।
ফুরিয়ে যায় উড়ন্ত ফানুষের মতন,
ক্ষনিকের সৌন্দর্য্যে ভুলেজায় মন।
মন তো চায় উড়তে পাখনা ছাড়া
কিছু কথা ছিলো বলার ছন্নছাড়া।
আমি এক ভবঘুরে চিনিনা নিজেরে
ব্যাকুল মন যেতে চায় নিজেকে ছেড়ে।
তবুও আঁকড়ে ধরতে চাই তারে,
আসলে মৃত্যুকে দেখেছি বারে বারে।
<----আদ্যনাথনাথ রায় চৌধুরী--->
===========================
No comments:
Post a Comment