909>|| মৃত্যুর জ্বালা ||
<---আদ্যনাথ--->
ভাবলাম এবার পেলাম মুক্তি,কিন্তু
কোথায় মুক্তি ?
যমদূতেরা সবে মিলে করছে যুক্তি।
দিতেহবে হিসাব প্রতি-দিন-ক্ষণের,
নিস্তার নাই যমরাজের শাসনে।
বুঝলাম এখনো অনেক আছে বাকি,
এবার কেমনে কাকে দেব ফাঁকি।
জড়িয়ে ছিলাম সংসার জালে,
হঠাৎ নিয়ে গেল মৃত্যু এসে।
যমদুতদের এতো টানা টানি,
চিত্রগুপ্ত বার বার দেখছে খাতা খানি।
এবার শুরু হবে যমরাজের বিচার,
মনে হয় যমালয় যেন বিচারের বাজার।
দেখছি যমালয় লোকে লোকারণ্য,
আর চারিদিকে শুধু লাশে পরিপূর্ণ।
পশু,পাখি,মানুষ সকলের হবে বিচার,
মৃত্যুর পরে সকলি যমরাজের অধিকার।
যমালয় বিচারাধীন অশরীরীদের হাট,
যমালয়ে সর্বত্র যমরাজের ঠাট বাট।
জীবনের অনেক স্বাদ রয়েগেছে অপূর্ণ।
সকল আশাই হয়েগেল চূর্ণ বিচূর্ণ।
বুঝতে পারিনি হঠাৎ কি করে কি হলো,
কিছু বোঝার আগেই যমদূত লিয়ে গেল।
চাহিদা মেটাতে সংসারের বেরা জালে,
রাখিনি খামতি তবুও মরেছি জ্বলে।
মনের গোপনে ছিল অনেক আশা,
চেয়েছিলাম একটু ভসলবাসা।
যা পেলে হয়তো হৃদয় পূর্নহোত,
থাকতোনা কোন ব্যাধি জ্বালা।
যা চাওয়া যায় সেটা পাওয়াই কঠিন,
আজ বুঝলাম জীবন নিয়তির অধীন।
মৃত্যুতে এতো জ্বালা,জ্বলে পুড়ে মড়া,
শরীর নাই তবুও কর্ম ফলের বিচার করা।
জীবন থাকতে বোঝা যায়না মৃত্যুর জ্বালা,
মৃত্যুর পরেও চলে যমরাজের খেলা।
তারপরে চিন্তা আবার কোথা হবে ঠাঁই!
স্বর্গ,মর্ত,নাকি নরকেই পাবো ঠাঁই?
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
No comments:
Post a Comment