913>|| হতে পারিনি বাগানের মালি ||
<---আদ্যনাথ-->
নুতন ভাবনার পাল তোলে মন,
খোঁজে চারিদিক কেআছে আপন।
কত আশা কত ভালোবাসা
প্রভাতের রক্তিম কিরন মাখা।
বারান্দায় বসে দেখি পথিক কতো
ব্যস্ত যেন খরস্রোতা নদীর মতো।
অনেক স্বপ্ন ছিলো লুকানো মনে
এখনো বসে আছি জানালা খুলে।
ফুল যে বরো ভালো বাসি,
কিন্তু হতে পারিনি বাগানের মালি।
মনেহয় প্রকৃতি নিজেই প্রেমের ডালি,
আনন্দ পূর্ন হৃদয়ে মন এখনো খালি।
অনেক অপেক্ষার অবসান,
হলোনা মধুরেণু সমাপয়েত!
ছিলো অনেক ভাবনার সুখ-স্বপ্ন
আজ হারিয়ে গেছে সকল গল্প।
মনেহয় ভাবনা গুলি ছিল অলীক,
তাই বুঝি ধরে রাখতে পারিনি ঠিক।
কতো ভাবনা কতো গল্প বলা,
তবুও অনেক কিছুই হয়নি বলা।
হতে পারিনি ফুলের মালি,
অঙ্কুরেই রয়েগেল ভাবনার কলি।
কীহবে প্রলাপ বকে একলা বসে,
সেকি আর ফিরবে যে চলে গেছে।
<----আদ্যনাথনাথ রায় চৌধুরী--->
====================
No comments:
Post a Comment