911>|| সুন্দর জীবনের খোঁজে ||
<--আদ্যনাথ-->
জীবনের পথ সর্বদা আলো ছায়া,
আর সেই পথেই এগিয়ে চলা,
সত্যকে খুঁজে পাওয়াই সার্থক জীবন,
আত্মবিশ্বাসে এগিয়ে চলাই জীবন।
জীবন শিক্ষা দেয় নিত্য নুতন,
নুতন কে করেনিতে হয় আপন।
এভাবেই গড়ে ওঠে সুন্দর জীবন।
আর জীবনকে সুন্দর করতে
কিছু হয় ঝেড়ে ফেলতে।
শরীর থেকে ঝেড়ে ফেলতে হয় মেদ,
মাথা থেকে ঝেড়ে ফেলতে হয় জেদ,
মন থেকে ঝেড়ে ফেলতে হয় ভেদা-ভেদ।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
============================
No comments:
Post a Comment